সাতক্ষীরায় স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যার অভিযোগ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৩ পিএম

সাতক্ষীরার ওয়ারী গ্রামে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার পর তাঁর স্ত্রী নাজমিন আক্তার (৩০) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় স্বামীর বুকে কলম দিয়ে লিখে দেন ‘সরি জান আই লাভ ইউ’। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে।

আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করেছে। 

আবুল কালাম আজাদ কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে। তিনি ঝাউডাঙ্গা বাজারে কাপড়ের ব্যবসা করতেন। অন্যদিকে তাঁর স্ত্রী নাজমিন আক্তার আবুল কালামের দ্বিতীয় স্ত্রী। 

স্থানীয়রা জানান, আবুল কালাম আজাদ দুই বিয়ে করেন। তাঁর বড় বউ শারমিনের সঙ্গে সুসম্পর্ক ছিল না। ছোট স্ত্রী নাজমিন একসঙ্গে বসবাসের পক্ষে ছিলেন। এ ছাড়া বড় বউও রাজি ছিলেন না। এ নিয়ে তাদের মধ্যে ঝামেলা ছিল।

এ বিষয়ে এই দম্পতি যে বাসায় ভাড়া থাকতে সেই বাড়ির মালিক মোহন পাল জানান, ঝাউডাঙা বাজারের বস্ত্র ব্যবসায়ী আবুল কালাম তাঁর দ্বিতীয় স্ত্রী শারমিন আক্তারকে নিয়ে দুই মাস ধরে তাঁর বাড়িতে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার রাত ১২টার পর স্বামী ও স্ত্রী রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। সকালে তাঁরা বের না হওয়ার তিনি ওপরে উঠেন। এ সময় ঘরে কালামের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পাশের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় শারমিনকে ঝুলে থাকতে দেখেন। নিহত কালামের গলায় নাইলনের সুতা দিয়ে ফাঁস দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোহন পাল আরও জানান, পাশে কয়েকটি চিরকুট পড়ে ছিল। তাতে লেখা ছিল- ‘আমি সব কিছু শেষ করে দিলাম। আমি ২.৩১ মিনিটে মারছি, এবার আমি ও মরছি। একা হলেও বাঁচবো না, কারণ শারমিন ও তার পরিবার আমাকে শেষ করে দেবে। তাই আমরা দুইজন মরে গেলাম। এবার তোমরা সংসার করো ভালো করে। আর কেউ বিরক্ত করবে না। আমার ছেলে কষ্ট পাবে, তার পরও কালামের জন্য আমি সবাইকে কষ্ট দিলাম। তবুও সে আমাকে কষ্ট দিল, শয়তান একটা।’

মোহন পাল আরও জানান, স্বামীকে হত্যার পর আবুল কালাম আজাদের বুকের ওপর কলম দিয়ে লেখা ছিল- ‘সরি জান, আই লাভ ইউ’।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা পশু হাসপাতালের গেট এলাকায় দুর্বৃত্তদের হাত থেকে চা বিক্রেতাকে বাঁচাতে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা হয়। 
শরৎ এলেই নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুলে সেজে ওঠে প্রকৃতি। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাস এলাকাও এখন ভরে উঠেছে কাশফুলের শুভ্রতায়। শরতের এই মনোমুগ্ধকর সৌন্দর্য টানছে প্রকৃতিপ্রেমীদের।...
বৈরি আবহাওয়ায় এবার বগুড়ায় আগাম শীতের সবজির উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধস নেমেছে মূলা, ফুলকপি ও ধনেপাতার মতো ফসলের ফলনে। চাষাবাদের এলাকা বৃদ্ধি ও উৎপাদন খরচ কমার পরেও লোকসানের মুখে চাষিরা।...
বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামি চাঁনমিঞা ফকির নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে...
‘চুলা জ্বলছে না, গ্যাস নেই’—অনলাইনে খুঁজলে এমন অসংখ্য নিউজের হেডলাইন মিলবে সহজেই। অথচ দেশে এলপিজি আছে যথেষ্ট, আমদানিও হয়েছে পর্যাপ্ত। তাহলে প্রশ্ন উঠতেই পারে—গ্যাস গেল কোথায়?
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ...
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি - সিজেপি। প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ১০ অক্টোবর যন্তর মন্তরে...
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশী দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
লোডিং...

এলাকার খবর