মেহেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রকৌশলী ও এইচএসসি পরীক্ষার্থী নিহত 

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৮:০৮ পিএম

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে মেহেরপুর শহরের অদূরে বন বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মোটরসাইকেলের চালক জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান ও এইচএসসি পরীক্ষার্থী আকমল হোসেন। মাহফুজুর রহমান সদর উপজেলার গহরপুর গ্রামের হাসান আলীর ছেলে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাংনী উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী। অন্যদিকে আকমল হোসেন মেহেরপুর সদরের বুড়িপোতা গ্রামের বাবু আব্দুস সামাদের ছেলে এবং মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। লেখাপড়ার সুবাদে মেহেরপুর শহরের শেখ পাড়ায় নানা বাড়িতে বসবাস করতেন আকমল। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে গাংনী অফিসের দিকে যাচ্ছিলেন মাহফুজুর রহমান। একই সময়ে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন কলেজছাত্র আকমল হোসেন। বন বিভাগের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান ও আকমল হোসেন রাস্তার ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, দুজনের মরদেহ এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা সম্পন্ন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।...
যে বয়সে সন্তানদের কাঁধে ভর করে জীবনের শেষ সময়টা পার করার কথা, সেই বয়সে উল্টো পঙ্গু মেয়ের দেখভালের ভার কাঁধে নিয়ে দিন কাটাচ্ছেন বাগেরহাটের মোংলার শতবর্ষী এয়াকুব আলী সরদার ও প্রায় ৯০ বছর বয়সী পাগলি...
জামালপুরের মেলান্দহে মাদক মামলার পরোয়ানা ভুক্ত আসামি গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আসামি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।...
৭০ বছরের দাম্পত্য জীবনের শেষপ্রান্তে এসে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের বৃদ্ধ সাজু শেখ ও নূরজাহান দম্পতি। প্রায় ৮৫ বছর বয়সী সাজু শেখ নিজে বার্ধক্যে...
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
গত শুক্রবার রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে...
স্মার্ট ও ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। সমন্বিত এই ডিজিটাল ক্যাম্পাস...
সরকার যে কোনো মূল্যে দেশের পরিবর্তন আনতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর