স্বাস্থ্যের জন্য ভয়াবহ কাজী ফার্মসের মাফিন কেক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ এএম

শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক। এটি মানহীন এবং খাবার অনুপযোগী। কেকের মেয়াদ দুই মাস হলেও ব্যবহার হয় না সরকার নির্ধারিত প্রিজারভেটিভ।

এমন ভয়াবহ তথ্য মিলেছে ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) খাদ্য পরীক্ষার ল্যাবে। দায় স্বীকার করে ৮ লাখ টাকা জরিমানা দিয়েছে কাজী ফার্মস। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই কেক শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। 

ঢাকা দক্ষিণ সিটির খাদ্য পরীক্ষার ল্যাব। এখানে পরীক্ষা করা হয়েছে বেশ কয়েকটি নামিদামি কোম্পানির মোড়কজাত খাদ্যপণ্য। এর মধ্যে কাজী ফার্মসের মাফিন কেকের রিপোর্ট ভয়ানক। 

পরীক্ষা করে দেখা গেছে, উৎপাদনের ১৫ দিন পরে কেকের অম্লতা পাওয়া গেছে ৩ দমশিক ৩২; যা থাকার কথা এক। সরকার নির্ধারিত প্রিজারভেটিভও পাওয়া যায়নি কেকটিতে। ল্যাবের বিশ্লেষক বলছেন, কেকটি মানহীন, খাবার অনুপযোগী এবং শিশুদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। 

ডিএসসিসির খাদ্য পরীক্ষাগারের জনস্বস্থ্য এনালিস্ট ইলিয়াছ জাহেদী বলেন, এই পণ্যটা মানহীন এসেছে। এখানে আমরা অম্লতার বৃদ্ধি পেয়েছি; আদ্রতাও বৃদ্ধি পেয়েছি। যে প্রিজারভেটিভ ব্যবহার করার কথা তা পাওয়া যায়নি।

কাজী ফার্মসের কেক খাবার অনুপযোগী, এ তথ্য জানেন না অভিভাবক বা দোকানদাররা। বিশুদ্ধ খাদ্য আদালতে মামলার পর ৮ লাখ টাকা জরিমানা দিয়েছে কাজী ফার্মস। মানহীন পণ্য বিক্রির বিষয়ে কথা বলতে চাননি প্রতিষ্ঠানটির কেউ। 

ডিএসসিসির খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম বলেন, চার লাখ করে মোট আট লাখ জরিমানা এবং ভবিষ্যতে এমন পণ্য যাতে না করেন, সে ব্যাপারে তাদের সতর্ক করা হয়েছে। 

ঢাকা দক্ষিণের প্রশাসক জানিয়েছেন, যত বড় কোম্পানিই হোক, মানহীন পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, জরিমানা মানে তো অন্য প্রতিষ্ঠান দেখে তাদের শিক্ষা নেওয়া উচিত। এটা করা মানে একটা শিক্ষা দেওয়া। এটা না নিলে অন্যরা যারা আছে, তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। 

বাজার থেকে মানহীন পণ্য তুলে নিয়ে নতুন পণ্য বিক্রির বিষয়ে আদালতে প্রতিশ্রুতি দিলেও তা করেনি কাজী ফার্মস। 

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৭৩৩ জন। এটি চলতি বছর একই দিনে সর্বোচ্চ হাসপাতালে ভর্তির রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী,...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত এক হাজার ১৯ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও উপসর্গ নিয়ে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১১...
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আলোচনা না করেই নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ রাজধানীতে সাংবাদিকদের তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের...
নেইমার অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির পর আনচেলত্তি এখন জাতীয় দলকে নতুন করে সাজানোর দিকে মনোযোগ দিচ্ছেন। ব্রাজিল কোচ কোচ তাঁর লক্ষ্যের কথাও জানিয়েছেন। আনচেলত্তির লক্ষ্য একটাই, ২০৩০ বিশ্বকাপের আগেই এমন...
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর