বাংলাদেশের সঙ্গে আরও ভালো সম্পর্ক চাইলে ভারতকে হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে ভারতকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত সবাইকে ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক আরও ভালো করতে হলে ভারতকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত সবাইকে ফেরত দিতে হবে। আশা করি, ভারত সরকার আমাদের এই সেনসিটিভিটিটা বুঝবে এবং তাদের আমাদের কাছে হস্তান্তর করবে।

তিনি জানান, ভারতের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সেখানে শেখ হাসিনা ও অন্যদের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, ড. মুহাম্মদ ইউনূস বা অন্য কারও প্রতি সরকারের অনুরাগ কিংবা বিরাগ নেই। গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর সংক্রান্ত মামলায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই। বিষয়টি আদালতের এবং মামলা তার নিজস্ব গতিতেই চলবে।

জাহেদ উর রহমান বলেন, ব্যাটারিচালিত রিকশায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া বন্ধে ৩১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত  পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর অধীনে ১১ হাজার ১৮৮টি অভিযান পরিচালনা করা হয়েছে।

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ মঙ্গলবার রাজধানীতে সিরডাপ ভবনে জলবায়ু বিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র
ভারত ফারাক্কা বাঁধ খুলে দিলেও উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার কোনো ঝুঁকি নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সতর্ক সীমায় বইছে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পাংখা পয়েন্টের পানি। তবে সংস্থাটি জানিয়েছে,...
বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও...
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ রোববার রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আগামী ১৭ তারিখের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাওয়া সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে ইসিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।
আগামী ১৯ বা ২০ সেপ্টেম্বরে (রোববার) সাগরে লঘুচাপ তৈরি হতে পারে। এর আগে বৃষ্টি কম হবে বললে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম সিলেট সফর।
ঘোষিত হলো ৭৮তম এমি অ্যাওয়ার্ডস। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল টেলি-দুনিয়ার মর্যাদাপূর্ণ এই পুরস্কার আয়োজন। এবারের আসরে সবচেয়ে বেশি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর