সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলায় জখম ২, আহত ১০

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৯:০৯ পিএম

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভাকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর বহিরাগতরা অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় ক্লাবের সভাপতি ও যুগ্ম সম্পাদকসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

সোমবার সকালে সাংবাদিকদের ওপর এ হামলা হয়। অস্ত্রের আঘাতে মাথায় গুরুতর জখম হয়েছেন দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি মো. আমিনুর রহমান ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি এম বেলাল হোসাইন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, ‘আজ সকালে আমি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ সাংবাদিকরা সাধারণ সভার উদ্দেশ্যে সাতক্ষীরা প্রেসক্লাবে ঢুকতে গেলে গেটে কথিত সভাপতি আ,ন,ম আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা সদর থানা পুলিশের উপস্থিতিতে অতর্কিতভাবে সাংবাদিকদের ওপরে হামলা চালায়। এতে তিন সাংবাদিক গুরুতর জখমসহ অন্তত ১০ জন আহত হয়েছে।’

এ ঘটনায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদী হয়ে ১৮ জনকে জ্ঞাত ও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

 

সাতক্ষীরা পশু হাসপাতালের গেট এলাকায় দুর্বৃত্তদের হাত থেকে চা বিক্রেতাকে বাঁচাতে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা হয়। 
শরৎ এলেই নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুলে সেজে ওঠে প্রকৃতি। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাস এলাকাও এখন ভরে উঠেছে কাশফুলের শুভ্রতায়। শরতের এই মনোমুগ্ধকর সৌন্দর্য টানছে প্রকৃতিপ্রেমীদের।...
বৈরি আবহাওয়ায় এবার বগুড়ায় আগাম শীতের সবজির উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধস নেমেছে মূলা, ফুলকপি ও ধনেপাতার মতো ফসলের ফলনে। চাষাবাদের এলাকা বৃদ্ধি ও উৎপাদন খরচ কমার পরেও লোকসানের মুখে চাষিরা।...
বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামি চাঁনমিঞা ফকির নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে...
‘চুলা জ্বলছে না, গ্যাস নেই’—অনলাইনে খুঁজলে এমন অসংখ্য নিউজের হেডলাইন মিলবে সহজেই। অথচ দেশে এলপিজি আছে যথেষ্ট, আমদানিও হয়েছে পর্যাপ্ত। তাহলে প্রশ্ন উঠতেই পারে—গ্যাস গেল কোথায়?
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ...
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি - সিজেপি। প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ১০ অক্টোবর যন্তর মন্তরে...
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশী দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
লোডিং...

এলাকার খবর