স্ত্রীর পরিকল্পনায় খুন হন সাতক্ষীরার যুবদল নেতা শামীম

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৩:০২ পিএম

স্ত্রীর পরিকল্পনায় হত্যার শিকার হন সাতক্ষীরার যুবদল নেতা এসএম শামীম। এ ঘটনায় শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি ও শ্যালক ওবায়দুল্লাহ হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গত ২২ আগস্ট খুলনার ডুমুরিয়ার ১৮ মাইল এলাকায় নিজ বাড়িতে খুন হন শামীম। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার খুলনা জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন জানান, শামীম মাদকাসক্ত ছিলেন। স্ত্রী বৃষ্টিকে নির্যাতন করতেন তিনি। এর জেরে পরিকল্পনা করে দুই দিন আগে মামাতো ভাই ওবায়দুল্লাহকে বাড়িতে আনেন বৃষ্টি। ২২ আগস্ট রাতে খাবার খাওয়া শেষে শামীম ও স্ত্রী বৃষ্টি বাড়ির ৩য় তলার ফাঁকা ফ্ল্যাটে যান। সেখানে মাদক নিচ্ছিলেন শামীম। পরিকল্পনা অনুযায়ী, কিছুক্ষণ পর বৃষ্টির মামাতো ভাই ওবায়দুল্লাহও সেখানে যায়। এরপর ছাদে গিয়ে আগে থেকে রাখা ছুরি নিয়ে পুনরায় তৃতীয় তলায় যায় ওবায়দুল্লাহ। সেখানে বৃষ্টির ইশারায় শামীমের ঘাড়ে ছুরি দিয়ে কোপ দেয়। এরপর মৃত্যু হয় শামীমের। 

পুলিশ সুপার আরও জানান, ২৫ আগস্ট বৃষ্টি ও ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। জবানবন্দীতে হত্যার বিষয়টি স্বীকার করেছেন তাঁরা। হত্যায় ব্যবহৃত ছুরিটি বাড়ির পাশের জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে।

বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর