বছরের ৮ মাসই পানির নিচে থাকে ডুমুরিয়া-ফুলতলা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পিএম

বছরের ছয় থেকে আট মাস পানিবন্দি থাকেন খুলনার ডুমুরিয়া ও ফুলতলার লক্ষাধিক মানুষ। বিলডাকাতিয়া এলাকার খাল দখল ও নদী ভরাটের কারণে অর্ধশতাধিক গ্রামের পানি নামার পথ বন্ধ। পানির নিচে ৩০ হাজার হেক্টর ফসলি জমি। কয়েক দশক ধরে চলা এ দুর্ভোগ নিরসনে দ্রুত সমন্বিত পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে এলাকাবাসী। 

সরেজমিনে দেখা যায়, খুলনার ডুমুরিয়া উপজেলার বিলডাকাতিয়া এলাকার কৃষ্ণ নগর গ্রামের মাঠ-ঘাট পানিতে তলিয়ে আছে। সড়ক পেরিয়ে বসত বাড়িতেও ঢুকেছে পানি। বছরের ছয় থেকে আট মাস এই এলাকার মানুষ পানিবন্দী থাকে। এলাকার শৈলমারী, ভদ্রা সহ ছয়টি নদী ভরাট হওয়া, মাছ চাষের জন্য খাল ইজারা দিয়ে পানি প্রবাহ বন্ধ এবং স্লুইস গেট অকেজো হওয়ায় এই জলাবদ্ধতা। পানিতে তলিয়ে থাকে দুই উপজেলার অর্ধশতাধিক গ্রামের ৩০ হাজার হেক্টর ফসলি জমি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘খেটে খাওয়া ছাড়া আমাদের কোনো পথ নেই। এই অবস্থায় বিল-খাল তলিয়ে গেছে।’ 

স্থানীয় এক নারী বলেন, ‘এই অবস্থায় বাইরে যাওয়া সমস্যা, রান্না করার সমস্যা, আমাদের ঘরের ভেতর গেলে বুঝতে পারবেন কী সমস্যার মধ্যে আমরা থাকছি।’

আরেক ব্যক্তি বলেন, ‘আমাদের এখানে ত্রাণ সহায়তার সমস্যা রয়েছে। পানিতে তলিয়ে যাওয়ার এই অবস্থার একটা সমাধান আমরা চাই।’

লক্ষাধিক মানুষ পানিবন্দী থাকলেও তাদের জন্য নেই সরকারি সহায়তা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়ে জেলা প্রশাসন।

 বিলডাকাতিয়া এলাকার কৃষ্ণ নগর গ্রামের মাঠ-ঘাট পানিতে তলিয়ে আছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনখুলনা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, ‘আমাদের সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন আছে। তাদের সাথে সেখানতার স্থানীয় জনপ্রতিনিধিরা আছেন। তাদের মাধ্যমে আমরা সমস্যাগুলো চিহ্নিত করে সহযোগীতা করে থাকি এবং সামনে সহায়তা অব্যাহত থাকবে।’ 

পানি উন্নয়ন বোর্ড জানায়, জলাবদ্ধতা নিরসনে ইন্ট্রিগ্রেশন অব ওয়াটার ম্যানেজমেন্ট এর একটি স্টাডি শেষ হবে ডিসেম্বরে। এরপর নেওয়া হবে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এছাড়া, জলাধার সংস্কারে ৪০ কোটি টাকার একটি প্রস্তাব আছে পরিকল্পনা মন্ত্রণালয়ে।

খুলনা সার্কেলের যশোর পওরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি এম আব্দুল মোমেন বলেন, ‘আমাদের বর্তমানে একটা প্রকল্প দেওয়া আছে। ওই প্রকল্প বাস্তবায়ন হলে স্বল্পমেয়াদী একটা সমাধান হবে আশাকরি। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য আমাদের আইডব্লিএম কর্তৃক একটা স্ট্যাডি চলছে। ওই স্ট্যাডির সুপারিশের আলোকে আমরা মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করব।’

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর