রামপালে বিদ্যুতায়িত হয়ে সেনা সদস্যসহ ২ জনের মৃত্যু 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৮:১৮ পিএম

বাগেরহাটের রামপালে সেনাবাহিনীর ক্যাম্পে বিদ্যুতায়িত হয়ে সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। তাদের দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন- সেনা সদস্য আরিফ হোসেন ও ধোপা মো. হাছিব।

বিষয়টি ইনডিপেনডেন্ট টেলিভিশনকে নিশ্চিত করেছেন বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। ওসি বলেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্পের ছাদে মো. হাছিব নামের এক ধোপা ভিজা কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। বিদ্যুতায়িত হয়ে পড়া ধোপা হাছিবকে বাঁচাতে ছুটে যান ক্যাম্পের সেনা সদস্য আরিফ হোসেন। সে সময় এই দুজনই বিদ্যুতায়িত হয়ে ছাদে পড়ে যান।

পরে আরেক সেনা সদস্য তা দেখতে পেয়ে সেখানে গিয়ে তাদের দ্রুত উদ্ধার করে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে থাকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নেওয়ার পথে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বাগেরহাটের রামপালে বিমানবন্দর নির্মাণে আবার আশার আলো দেখাচ্ছে চীনা কোম্পানি। তিন দশক ধরে হিমাগারে থাকা খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি বাস্তবায়নে করতে চায় চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান। 
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে...
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক ও নৃত্যের মাধ্যমে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর