১৬ বছর বয়সে বিয়ে, ৫৬তে এইচএসসির গণ্ডি পেরোলেন অদম্য সুইটি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ পিএম

দশম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায় খুলনা মহানগরীর করিমনগর এলাকার শাম্মী আক্তার সুইটির। তাঁর বয়স তখন মাত্র ১৬, সালটা ছিল ১৯৮৮। স্বামী-সন্তান-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। বলতে গেলে পড়াশোনার পাট চুকিয়ে যায় তাঁর।

শাম্মি আক্তার সুইটির সংসার জীবনে কোল আলো করে আসে দুই ছেলে। তারা বড় হয়। একসময় শেষ হয় তাদের পড়াশোনাও। কিন্তু মনের কোণে রয়ে গিয়েছিল নিজের পড়াশোনার স্বপ্ন। সেই স্বপ্নের কথা স্বামী-সন্তানদের কাছে বলতেন তিনি।

এসকময় স্বপ্নের বাস্তবায়নও শুরু হয় সুইটির। স্বামী ও সন্তানদের উৎসাহে ২০২১ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনা মহনগরের বিকে ইউনিয়ন ইনস্টিটিউশনে ভর্তি হন নবম শ্রেণিতে। ২০২৩ সালে জিপিএ ৩.৮২পেয়ে উত্তীর্ণ হন এসএসসি। এরপর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে একাদশ শ্রেণীতে ভর্তি খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে। চলতি বছর তিনি ৩.১৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন এইচএসসি।

শাম্মী আক্তার সুইটির ছোট ছেলে এস এম আব্দুল্লাহ আল মামুন সনি বলেন, ‘পরিবারের সকলের সহযোগিতা নিয়ে মাকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করতে স্কুলে ভর্তি করিয়েছিলাম। যাতে মা সামনে এগিয়ে যেতে পারেন। বাস্তবায়ন করতে পারেন স্বপ্ন।’

শাম্মী আক্তার সুইটি এখানেই থামতে চান না, চালিয়ে যেতে চান পড়াশোনা। যেতে চান বহুদূর। তিনি একজন উদ্যোক্তা। ‘চেঞ্জ মেকার নেক্সাস লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তার। এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতেও পড়াশোনা প্রয়োজন বলে তিনি মনে করেন। সেই ব্যবসা প্রসারের জন্যও তিনি করতে চান পড়াশোনা।

সুইটি বলেন, ‘শিক্ষার কোনো বিকল্প নেই। একজন মা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হয়। আমাকে দেখে অন্য নারীরা এগিয়ে আসুক।’  

শাম্মী আক্তার সুইটি শুধু নারী উদ্যেক্তরা নন, লেখেন গল্প–কবিতা। দুই ছেলে, স্বামী, বড় ছেলের বউ নিয়ে তাঁর সুখের সংসার। বড় ছেলে মো. মামুনুর রশীদ শুভ নোয়াখালীর লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের প্রভাষক। ছোট ছেলে এম এম আবদুল্লাহ আল মামুন সনি হাঙ্গেরির একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন। বর্তমানে মায়ের সঙ্গে ব্যবসা দেখাশোন করছেন। আর স্বামী মো. হাফিজুর রহমান মোল্লা অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর