কুষ্টিয়ায় চরে যাওয়ার পথে নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপ‌জেলায় পদ্মার চরে আখ চাষ করতে যাওয়ার সময় নৌকা ডুবে দুই কৃষ‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপ‌জেলার বাহাদুর ইউনিয়‌নের ইসলামপুর ঘা‌ট এলাকায় নালা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপ‌জেলায় পদ্মার চরে আখ চাষ করতে যাওয়ার সময় নৌকা ডুবে দুই কৃষ‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপ‌জেলার বাহাদুর ইউনিয়‌নের ইসলামপুর ঘা‌ট এলাকায় নালা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা ব্যক্তিরা হ‌লেন- একই ইউনিয়‌নের ইসলামপুর গ্রা‌মের মৃত আব্দুল গফু‌রের ছে‌লে আব্দুর র‌শিদ (৫০) ও শরাফত প্রামা‌ণি‌কের ছে‌লে মামুন (২৮)। 

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গেছে, স্থানীয় চারজন কৃষক র‌শিদ, মামুন, শরীফুল ও সদু একই নৌকাযোগে নালা নদী ধ‌রে পদ্মার বাহাদুরপুর ঢাকার চরে আখ চাষের জমিতে যাচ্ছিলেন। হঠাৎ নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় শরীফুল ও সদু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও র‌শিদ ও মামুন পানিতে ডুবে নিখোঁজ হন। প‌রে খোঁজাখু‌জির পর দুইজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার ব‌লেন, তারা চারজন একই নৌকায় ছিল। নৌকাটি তুলনামূলক ছোট। যে দুইজন নিহত হ‌য়ে‌ছেন তারা সাঁতার জান‌তেন না। দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর