মাগুরায় দুটি ভোট কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

মাগুরা জেলার দুটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ৩০১টি ভোটকেন্দ্রে স্থাপিত ক্যামেরার নিরাপত্তা ও নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা জেলার মোট ৩০১টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনায় মাগুরা রিটার্নিং অফিসারের কার্যালয় এসব ক্যামেরা স্থাপনের কার্যক্রম তদারকি করে। তবে স্থাপনের পরপরই জেলার দুটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটে।

পৃথক দুটি ঘটনার মধ্যে একটি ঘটেছে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছোট ফালিয়া স্কুল ও কলেজ কেন্দ্রে। অভিযোগ রয়েছে, সেখানে রাতের আঁধারে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। অপর ঘটনাটি ঘটে মাগুরা সদরের কছুন্দি ইউনিয়নের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। যেখানে শিশুদের লাঠির ধাক্কায় দুটি সিসিটিভি ক্যামেরা পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার দুই দিন পর বিষয়টি জানাজানি হলে প্রশাসন তৎপর হয়। ক্যামেরা ভাঙচুরের ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে ঘটনার চার দিন পার হলেও সংশ্লিষ্ট ভোট কেন্দ্রগুলোতে ভাঙা সিসি ক্যামেরাগুলো এখনও মেরামত বা পুনঃস্থাপন করা হয়নি।

স্থানীয়রা জানান, সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে নৈশপ্রহরীর ব্যবস্থা নামমাত্র। এ ছাড়া বিদ্যালয়গুলো লোকালয়ের আড়ালে হওয়ায় আগে থেকেই চুরি ও ভাঙচুরের আশঙ্কা ছিল। এসব কারণেই এমন ঘটনা ঘটেছে।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে, মাগুরা জেলার ৩০১টি ভোটকেন্দ্রের অনেকগুলোই যদি লোকালয় থেকে দূরে অবস্থিত হয়, তাহলে সেখানে স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলোর নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে? সিসি ক্যামেরা ভাঙচুরের ঘটনার পরও অন্য ভোটকেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েনি বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মেহেরুন নাহার বলেন, ‘সিসি ক্যামেরা ভাঙচুরের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করার পর বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছে। পাশাপাশি অন্যান্য ভোটকেন্দ্রগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর