বাগেহাটের ৪টি আসনের তিনটিতে দাঁড়িপাল্লা, একটিতে ধানের শীষের জয়

বাগেরহাট-১ ও ২ আসনে প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নির্বাচিত হলো। এসব আসনে বিগত কোনো জাতীয় নির্বাচনে জামায়াত জয়ের দেখা পায়নি।

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ এএম

বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটিতে বিএনপি বিজয়ী হয়েছে। বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন শুক্রবার ভোর সাড়ে ৫টায় বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।

বাগেরহাট-১ ও ২ আসনে প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নির্বাচিত হলো। এসব আসনে বিগত কোনো জাতীয় নির্বাচনে জামায়াত জয়ের দেখা পায়নি।

জামায়াতে ইসলামীর এই তিন বিজয়ীর মধ্যে শেখ মনজুরুল হক রাহাদ ও মশিউর রহমান খান এবং বিএনপির শেখ ফরিদুল ইসলাম নতুন মুখ। আর আব্দুল আলীম ২০১৮ সালে দল থেকে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত বাগেরহাট-১ আসন থেকে বিজয়ী হয়ে রীতিমত চমক সৃষ্টি করেছেন জামায়াতের প্রার্থী মশিউর রহমান খান।

বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনে জামায়াতে ইসলামীর মো. মশিউর রহমান খান দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ১৭ হাজার ৫২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মন্ডল ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৩২৩ ভোট।

বাগেরহাট-২ (বাগেরহাট সদর- কচুয়া) আসনে জামায়াতে ইসলামীর শেখ মনজুরুল হক রাহাদ দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ মোহাম্মদ জাকির হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ২ হাজার ৬৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ আবদুল ওয়াদুদ সেখ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৫৫০ ভোট।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতে ইসলামীর আব্দুল আলীম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৩২৬ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন শুক্রবার ভোর সাড়ে ৫টায় সাংবাদিকদের বলেন, ‘বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপির প্রার্থীদের হারিয়ে জামায়াতে ইসলামী ও একটি জামায়াতে ইসলামীকে হারিয়ে বিএনপির প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।’

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা হয়।
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল বিধবা আছিয়া বেগমের (৪৩)। কয়েক দিন পর তাকে ডেকে নেওয়া হয় একটি দোকানে, সেখানে একটি কাগজে টিপসইও নেওয়া হয়। আছিয়ার ধারণা...
বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর