ঘুষের টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার ইসলামিক ফাউন্ডেশনের কর্মীর

রামপালে ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আল মামুনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তদন্তকালে অভিযুক্ত আল মামুন এক ভুক্তভোগীকে ঘুষের টাকা ফেরৎ দেওয়ার অঙ্গীকার করে মুচলেকা দিয়েছেন।

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম

রামপালে ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আল মামুনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার তদন্তকালে অভিযুক্ত আল মামুন এক ভুক্তভোগীকে ঘুষের টাকা ফেরৎ দেওয়ার অঙ্গীকার করে মুচলেকা দিয়েছেন।

জানা গেছে, রামপাল উপজেলা মডেল কেয়ারটেকার আল মামুন মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমে নিয়োজিত শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন প্রকারের চাপ প্রয়োগ করে ঘুষ নেন।

এ বিষয়ে ভুক্তভোগীরা গত ২০১৯ সাল থেকে লিখিত অভিযোগ করে আসছেন। ইতোমধ্যে কয়েকবার তদন্ত করে আল মামুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও তা আলোর মুখ দেখেনি। এভাবে ওই দুর্নীতিবাজ মামুন বার বার পার পেয়ে যান।

 বৃহস্পতিবার সকাল ১০টায় বাগেরহাটের রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা তদন্ত শুরু করেন। তদন্তের সময় ভুক্তভোগী হাওয়া সুলতানা, জিয়াউর রহমান ও আবুল হোসেনসহ একাধিক শিক্ষক জানান, মডেল কেয়ারটেকার তাদের কাছ থেকে ঘুষ নিয়েছেন। এ সময় তাৎক্ষণিকভাবে হাওয়া সুলতানাকে ৩০ হাজার টাকা ফেরৎ দেওয়ার অঙ্গীকার করেন আল মামুন।

এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, তদন্ত যা যা প্রমাণিত হয়েছে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লেখা হবে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বাগেরহাটের রামপালে বিমানবন্দর নির্মাণে আবার আশার আলো দেখাচ্ছে চীনা কোম্পানি। তিন দশক ধরে হিমাগারে থাকা খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি বাস্তবায়নে করতে চায় চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান। 
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে...
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক ও নৃত্যের মাধ্যমে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর