কলাবাগানে দুর্বৃত্তদের তাণ্ডব, শতাধিক গাছ কর্তন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

মাগুরার শালিখা উপজেলায় এক কৃষকের কলাবাগানে ঢুকে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রায় শতাধিক কলাগাছ কেটে দিয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। ঘটনাটি ঘটেছে শালিখা থানার ৭ নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের দরিখাটর গ্রামে।

ভুক্তভোগী কৃষক অহিদুল বিশ্বাস দরিখাটর গ্রামের মৃত হাতেম বিশ্বাসের ছেলে। জানা গেছে, তিনি সুইতলা গ্রামের মো. রাজিব মোল্লার কাছ থেকে বর্গা নিয়ে ৫০ শতক জমিতে কলাচাষ করে আসছিলেন। গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে কলাবাগানের পরিচর্যা শেষে তিনি বাড়ি ফিরে যান।

পরদিন ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে পার্শ্ববর্তী জমিতে কাজ করতে এসে ইকবাল হোসেন (৪০) তাকে জানান, তার কলাবাগানের গাছগুলো কেটে ফেলা হয়েছে। খবর পেয়ে অহিদুল বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে দেখেন, অজ্ঞাত দুর্বৃত্তরা তার রোপণ করা প্রায় ১০০ থেকে ১১০টি কলাগাছ কেটে ফেলেছে। এতে তার আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনার পর এলাকায় কৃষকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শালিখা থানার এসআই মিজানুর রহমান জানান, কলাগাছ কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কৃষকের সঙ্গে কথা বলেছে। কারা গাছগুলো কেটেছে, সে বিষয়ে ভুক্তভোগী সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি। তার ধারণা, রাতের আঁধারে কেউ শত্রুতাবশত গাছগুলো কেটে ফেলেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর