কর্মচারীর ছুরিকাঘাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিজ অফিস কক্ষে এক কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে।

হামলার পর অভিযুক্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফজলুর রহমান নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ইবির আইআইইআর বিভাগের পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান এ ঘটনা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই অফিস কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে আঘাত করেন ফজলুর রহমান। পরে তিনি নিজের গলায় ছুরি চালান।

খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা-পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসমা সাদিয়া রুনা মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ফজলুর রহমানের অবস্থাও সংকটাপন্ন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি আসমা সাদিয়া রুনা সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর তিনি কর্মচারী ফজলুর রহমানকে ওই বিভাগ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করেন। দীর্ঘদিন সমাজকল্যাণ বিভাগে কর্মরত থাকায় এ বদলিকে কেন্দ্র করে ক্ষোভের জেরে এই হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রামিসা হত্যা মামলার রায়ে খুশি তার স্কুলের সহপাঠি, শিক্ষক ও এলাকাবাসী। রামিসার কথা মনে করে এখনো কান্নায় ভেঙে পড়ছেন তারা। যে নৃশংসতার শিকার হয়েছে শিশুটি, তা যেন আর কারও ক্ষেত্রে না ঘটে, সেই প্রত্যাশা...
নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আজ রোববার। হত্যার ২০ দিনের মাথায় এবং বিচার শুরুর সাত দিনের মধ্যে চাঞ্চল্যকর এ মামলার রায় দেওয়া হচ্ছে।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডশেডিংয়ের জন্য বিদ্যুতের ঘাটতি নয়, দায়ী ঝড়-বৃৃষ্টি। সংসদে এই দাবি করেছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহামুদ। অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি আরও বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে...
ভারত থেকে পুশ-ইন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবির এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সাভার থানা ছাত্রদলের ১৮৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহাবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার (৫ জুন) ছাত্রদলের ঢাকা...
ওয়ানডে বিশ্বকাপ ভাবনায় অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। ডিপিএলে (ঢাকা প্রিমিয়ার লিগ) দুই রাউন্ড খেললেও অনুশীলনে সিরিয়াস টাইগাররা। অন্যদিকে পাকিস্তানের কাছে সিরিজ হারের...
লোডিং...

এলাকার খবর