ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানোর চ্যালেঞ্জ টাইগারদের

আপডেট : ০৭ জুন ২০২৬, ১০:১০ পিএম

ওয়ানডে বিশ্বকাপ ভাবনায় অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। ডিপিএলে (ঢাকা প্রিমিয়ার লিগ) দুই রাউন্ড খেললেও অনুশীলনে সিরিয়াস টাইগাররা। অন্যদিকে পাকিস্তানের কাছে সিরিজ হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে মিরপুরে প্রায় তিন ঘণ্টা অনুশীলন করেছে অজিরা।

ঘরের মাঠে টানা চার ওয়ানডে সিরিজ জয়ের মিশন টাইগারদের; এবার অতিথি ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ওয়ানডে ফরম্যাটে অজিদের হারানো কঠিন। সঠিক পরিকল্পনা সাজাতে ব্যস্ত অধিনায়ক, প্রধান কোচ ও প্রধান নির্বাচক। উইকেটের দিকে মনোযোগ ছিল সবার।

জেমস প্যামেন্ট দায়িত্ব ছাড়ায় অস্ট্রেলিয়া সিরিজে টাইগারদের ফিল্ডিং কোচ আশিক রহমান। শন টেইটের জায়গায় তাসকিন-মুস্তাফিজ-নাহিদ রানাদের সামলাবেন তালহা জুবায়ের। জাতীয় দলে এটিই প্রথম অ্যাসাইনমেন্ট তালহার, তাই নিজেকে প্রমাণের বড় চ্যালেঞ্জ তাঁর সামনে।

ব্যাট-বলের অনুশীলন শুরুর আগে হালকা ওয়ার্মআপে খুনসুটিতে মেতেছিলেন লিটন-শান্ত-মিরাজরা। মানসিকভাবে সবাই চাঙা, যার প্রতিফলন দেখা গেছে অনুশীলনে। টিম হাডলের আদলে প্রধান কোচ ফিল সিমন্স শিষ্যদের নিয়ে আলোচনা সেরেছেন।

ব্যাকআপ উইকেটকিপার হিসেবে সোহান ও মিডল অর্ডারে ভারসাম্য বাড়াতে মোসাদ্দেক হোসেন সৈকতকে ফিরিয়েছেন নির্বাচকরা। অলরাউন্ড অপশন বিবেচনায় একাদশে সৈকতের খেলার সম্ভাবনা বেশি।

নেটে ব্যাটিং অনুশীলন সেরেছেন শান্ত-লিটন-সাইফরা। অনুশীলনে সিরিয়াস ছিলেন মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়া সিরিজে বড় অবদান রাখতে হবে এই ‘কাটার মাস্টার’কে।

বাংলাদেশের আগে মিরপুরে প্রস্তুতি সেরেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানে ওয়ানডে সিরিজ হেরেই টাইগার ডেরায় এসেছে তারা। অনুশীলনে সুইপ, রিভার্স সুইপ ও রিভার্স স্কুপ করতে দেখা গেছে জস ইংলিশ ও অ্যালেন ক্যারিদের।

মূল ধারার দল নিয়েই বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেড যোগ দিলে ভারসাম্য আরও বাড়বে। মিরপুরে স্পিন উইকেটের ভাবনায় অজি দলে রয়েছেন তিন লেগ স্পিনার। অলরাউন্ড অপশনে শক্তি বাড়াচ্ছেন ক্যামেরন গ্রিন। অভিজ্ঞ মার্নাস লাবুশেন এমন কন্ডিশনে পরীক্ষিত ব্যাটার।

সিরিজের প্রথম ওয়ানডে ৯ জুন। মিরপুরে পরের দুই ম্যাচ ১১ ও ১৪ জুন।

রোববার হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত এক ফিফটি করে ফের ইতিহাস গড়েছেন ভারতীয় তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সী এই বিস্ময় বালক ৩১ বলে ৬টি চার ও ২টি...
‘কিং কাজু’ নামে পরিচিত কাজুয়োশি ম্যাচের ৫২ মিনিটে গোলটি করেন। ততক্ষণে ফুকুশিমা এগিয়ে ছিল ৫-০ ব্যবধানে। বক্সের দিকে নিজের চিরচেনা গতিতে ছুটে গিয়ে সতীর্থের কাটব্যাক থেকে প্রথম স্পর্শেই নিখুঁত ফিনিশিং...
তবে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ স্পেনের কাছে ফাইনালে হারের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে বর্তমানে তদন্ত করছে ফিফা। একদিকে আর্জেন্টিনা ফুটবলারদের বিশৃঙ্খল আচরণ নিয়ে ফিফার তদন্ত, অন্যদিকে...
বিশ্বকাপ ব্যর্থতার পর পোকার টুর্নামেন্টে অংশগ্রহণ করে আরও বেশি সমালোচিত হতে থাকেন নেইমার। তবে মাঠে ফিরেই সমালোচনার জবাব দিয়েছেন ব্রাজিল তারকা। জোড়া গোল করে ক্লাব সান্তোসের হার ঠেকিয়েছেন তিনি।
অস্ত্রের সংকটে পড়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারছে না– এমন খবর প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজনের চেয়ে বেশি অস্ত্র তাদের এখনও আছে।
লক্ষ্মীপুরে আলাদা দুইটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাহার উদ্দিন, রুবেল হোসেন ও স্বপন হোসেন নামের তিনজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়া তাদের...
প্রতিমন্ত্রী লিখেছেন, আমার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আমি জনগণের প্রতিনিধিত্ব করেছি। এ বিষয়টি নিয়ে মুখরোচক আলোচনা...
রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের ৬টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাত্রীবাহী বাস, মাহিন্দ্রা ও অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় দুজন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন।
লোডিং...

এলাকার খবর