কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা আরও এক শিশু মারা গেছে। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে গত তিন দিনে কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলো।

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পিএম

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা আরও এক শিশু মারা গেছে। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে গত তিন দিনে কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলো।

৬ মাস বয়সি ওই শিশুর নাম আবু রায়হান। সে কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর এলাকার সোহাগ আলী ও বৈশাখী দম্পতির ছেলে। 

রায়হানের পারিবার সূত্রে জানা যায়, গত সাত দিন আগে রায়হানের হামের উপসর্গ দেখা দেয়। জ্বর, ঠান্ডা, কাশি এবং শরীরে কিছু দাগ দেখা দেওয়ায় তাকে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়েছিল। আজ তার শারীরিক অবস্থার অবনতি হলে বেলা ১১টার দিকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।   

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, রায়হান নামের ওই শিশুটিকে আজ বেলা ১১টার দিকে এখানে ভর্তি করা হয়। তার অবস্থা ক্রিটিক্যাল ছিল। তার জরুরি ভেন্টিলেশনের প্রয়োজন ছিল, যে সুবিধা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেই। তারপরেও আমরা যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু সাড়ে ৩টার দিকে শিশুটি মারা যায়।

জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য মতে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে শতাধিক শিশু চিকিৎসাধীন রয়েছে।

ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
কুষ্টিয়ায় পূর্ব বিরোধের জেরে ফারুক হোসেন এবং আবুল শেখ নামের দুই ব্যক্তিকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। হামলায় মুল্লুক মণ্ডল নামের আরও একজন গুরুত্বর আহত...
রাজধানীর ডেমরা পুলিশ লাইনসে কর্মরত পুলিশ কনস্টেবল সাইদুল ইসলামের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ তদন্তে...
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে জোয়ারের সময় ভেসে আসা একটি মরদেহ এক দিন পেরিয়ে গেলেও উদ্ধার করা হয়নি। অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহটি বৃহস্পতিবার সকাল থেকে কেওড়া বাগানে পড়ে আছে।
রাজধানীতে অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চালু হবে নতুন ট্রাফিক লাইট ও দূষণবিরোধী ব্যবস্থা।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর