মেহেরপুরে গুলি ও বোমা হামলায় বিএনপি কর্মী আহত

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১০:১৩ এএম

মেহেরপুরের সাহারবাটি গ্রামের বিএনপি কর্মী মুকুল হোসেনেকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করেছে দুর্বত্তরা। সোমবার ভোরে এ হামলা হয়।

গুরুতর আহত অবস্থায় মুকুলকে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

মুকুল হোসেন (৫৫) গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের নেক মহাম্মেদের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, আজ ভোরে মুকুল হোসেন সাহারবাটি গ্রাম থেকে ভাটপাড়া গ্রামের সড়ক দিয়ে হাঁটতে বের হন। ভাটপাড়া গ্রামে মোড়ে পৌঁছুলে আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বত্তৃরা তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি বর্ষণ করে। বুকে, পিঠে ও হাতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুকুল হোসেন। এসময় কয়েকটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

গুলি ও বোমা বিষ্ফোরণের শব্দ পেয়ে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে মুকুলকে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তিনি গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

এ বিষয়ে জানতে চাইলে মেহেরপুর (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান অপু বলেন, ‘গুলিতে বিএনপি কর্মীর আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তদন্ত চলছে।’

 

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ককটেলের বিস্ফোরণ হয়। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ...
যে বয়সে সন্তানদের কাঁধে ভর করে জীবনের শেষ সময়টা পার করার কথা, সেই বয়সে উল্টো পঙ্গু মেয়ের দেখভালের ভার কাঁধে নিয়ে দিন কাটাচ্ছেন বাগেরহাটের মোংলার শতবর্ষী এয়াকুব আলী সরদার ও প্রায় ৯০ বছর বয়সী পাগলি...
জামালপুরের মেলান্দহে মাদক মামলার পরোয়ানা ভুক্ত আসামি গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আসামি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।...
৭০ বছরের দাম্পত্য জীবনের শেষপ্রান্তে এসে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের বৃদ্ধ সাজু শেখ ও নূরজাহান দম্পতি। প্রায় ৮৫ বছর বয়সী সাজু শেখ নিজে বার্ধক্যে...
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
গত শুক্রবার রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে...
স্মার্ট ও ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। সমন্বিত এই ডিজিটাল ক্যাম্পাস...
সরকার যে কোনো মূল্যে দেশের পরিবর্তন আনতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর