অপরিকল্পিত ড্রেজিংয়ে বিপর্যস্ত গড়াই, হুমকিতে কৃষি-পরিবেশ

অপরিকল্পিত ড্রেজিং ও অনিয়ম-দুর্নীতির কারণে কুষ্টিয়ার গড়াই নদী শুষ্ক মৌসুমে মরা খালে পরিণত হচ্ছে। শত কোটি টাকা ব্যয়ের পরও নাব্যতা সংকট কাটছে না, যার ফলে কৃষি, পরিবেশ ও স্থানীয় জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম

শুষ্ক মৌসুম এলেই প্রমত্তা গড়াই পরিণত হয় মরা খালে। কুষ্টিয়ায় নদীটির উৎসমুখ থেকে প্রায় ১৪ কিলোমিটার এলাকা শুকিয়ে গেছে। শতকোটি টাকায় কয়েক দফা খননের পরও কাটেনি নাব্যতা সংকট। বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ, কৃষি জমি ও স্থানীয়দের জীবিকার ওপর। মিঠাপানির অন্যতম উৎস এই নদীটির মৃতপ্রায় অবস্থার জন্য অপরিকল্পিত ড্রেজিং আর অনিয়ম-দুর্নীতিকে দায়ী করছেন স্থানীয়রা।

পদ্মার একটি প্রধান শাখানদী গড়াই। কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ও মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় পদ্মা থেকে গড়াইয়ের উৎপত্তি। পরে মাগুরা, রাজবাড়ী, ঝিনাইদহ, ফরিদপুর, খুলনা হয়ে সুন্দরবনে গিয়ে মিশেছে।

নাব্যতা সংকটের কারণে নদীটি খননে কয়েক দফা প্রকল্প হাতে নেয় বিগত সরকার। শত কোটি টাকা ব্যয় হলেও শুষ্ক মৌসুমে বন্ধ হয়ে যায় প্রবাহ। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেজিং ও অনিয়ম-দুর্নীতির কারণে সফল হয়নি গড়াই পুনরুদ্ধার প্রকল্প।

স্থানীয়রা বলছেন, নদী মাঝে মাঝে কাটা হয়, বালি ফেলা হয় সেটা আবার পানি এসে ধুয়ে যায়। ধীরে ধীরে এ এলাকা মরুভূমি হয়ে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহেদুল ইসলাম জানান, চলতি বছর বাজেটে বরাদ্দ না থাকায় বন্ধ রয়েছে খননকাজ। আগামী বছর বরাদ্দ পেলে ফের কাজ শুরু করা হবে।

নদী গবেষকদের মতে, শুধু খনন করলেই হবে না, প্রয়োজন দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক পরিকল্পনা। সেই সঙ্গে অনিয়ম দুর্নীতি ঠেকাতে নিতে হবে পদক্ষেপ।

কুষ্টিয়া নদী গবেষক গৌতম কুমার রায় বলেন, ‘কৌশলগত যে নির্বুদ্ধিতা হতে পারে সেটা দুর্নীতির কারণেক। সে কারণে আমরা নদী খননে কোনো সুফল পাচ্ছি না। বছর বছর টাকা খরচ করছি, সময় নষ্ট করছি কিন্তু সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে।’

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মিঠাপানির অন্যতম উৎস এই নদী। সুন্দরবনে মিঠাপানির চাহিদার বড় অংশই পূরণ করে গড়াই।

যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটির কারণে অনেক শিল্প...
কুষ্টিয়ার ভেড়ামারায় বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীতে দুটি স্পিডবোটে অগ্নিসংযোগ ও পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। নদীতে জলদস্যুদের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর