প্রথমপত্র পরীক্ষায় দেওয়া হলো দ্বিতীয়পত্রের প্রশ্ন

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৬:৩৯ পিএম

সাতক্ষীরা সিটি কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ভূগোল প্রথমপত্র পরীক্ষায় দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এ অভিযোগে কেন্দ্র সচিব ও সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে বিষয়টি ২০ মিনিটের মধ্যে ধরা পড়লে পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে প্রথমপত্রের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়।

আসিফ রহমানসহ একাধিক পরীক্ষার্থী জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে ভূগোল প্রথমপত্রের পরিবর্তে দ্বিতীয়পত্রের বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়। পরীক্ষা শুরু হওয়ার ২০–২৫ মিনিট পরে বিষয়টি জানাজানি হয়। পরে প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে নতুন প্রশ্ন দেওয়া হয়। তবে সেটাও ২০২৫ সালের প্রশ্ন বলে ফিরিয়ে নিয়ে ভূগোল প্রথম পত্রের নতুন প্রশ্ন দেওয়া হয়। অবশ্য তাদের বাড়তি সময় দেওয়া হয়েছে বলে জানান তারা। 

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) রিপন বিশ্বাস বলেন, ‘প্রশ্নপত্র গ্রহণে বাছাই করার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভুলের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে কেন্দ্র সচিব মো. মনিরুজ্জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। দ্বিতীয়পত্রের প্রশ্নপত্রের বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে।’ 
 
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মো. আব্দুস ছালাম বলেন, ‘বিষয়টি জানার পর জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রসচিবকে প্রত্যাহার করার জন্য। এছাড়া বোর্ড থেকে তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। আর দ্বিতীয়পত্রের প্রশ্নপত্রের বিষয়ে কালই সিদ্ধান্ত জানানো হবে।’ 

প্রসঙ্গত, ভূগোল দ্বিতীয়পত্রের পরীক্ষা আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর সিটি কলেজে ওই কলেজসহ ৪টি কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। 

সৌদি আরবের রিয়াদ শহরে এক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দুই সহোদর ভাই নিহত হয়েছেন। নিহতরা হচ্ছে ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন। তারা চন্দ্রগঞ্জ ইউনিয়নের...
দেশের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ গ্রামীণ অবকাঠামো...
বাগেরহাটের শরণখোলায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে তারা কীটনাশক পান করে...
পাবনার আতাইকুলা থানা এলাকায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে...
শের ৮২টি বিমা কোম্পানির কাছে গ্রাহকদের ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া রয়েছে বলে জানিয়েছে আইডিআরএ। ব্যর্থ কোম্পানির সম্পদ বিক্রি করে দাবি পরিশোধ ও খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
খেলার মাঠে যখন চলছে ফুটবলের লড়াই, ঠিক তখনই মাঠের বাইরে অনলাইন দুনিয়া মেতেছে কোটি কোটি টাকার এক ভয়ঙ্কর খেলায়। এবারের ২০২৬ ফিফা বিশ্বকাপ শুধু ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্টই নয়, এটি রূপ নিয়েছে...
৫১ ছক্কা ও ৫৩৭ রানের ম্যাচে অবিশ্বাস্য যত রেকর্ড
টি-টোয়েন্টিতে রেকর্ড বন্যার এক ম্যাচ দেখা গেল মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এলিমিনেটরে। এমআই নিউইয়র্ক ও ওয়াশিংটন ফ্রিডমের ম্যাচটি জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। এক ম্যাচেই দেখা মিলেছে একাধিক...
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ৮ ঘণ্টা পর রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ফায়ার সার্ভিসের ডুবুরি মো. সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যৌথ অভিযানে সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর