পর্যটকে মুখর সুন্দরবন, শিগগিরই শুরু তিন মাসের নিষেধাজ্ঞা

ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ভিড় জমেছে। সাতক্ষীরা হয়ে পর্যটকেরা যাচ্ছেন কলাগাছি ও দোবেকি স্পটে। দেশ-বিদেশের পর্যটক টানতে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। কিন্তু জুনের ১ তারিখ থেকে শুরু হচ্ছে তিন মাসের নিষেধাজ্ঞা। এ নিয়ে হতাশ সেখানকার ব্যবসায়ীরা।

আপডেট : ৩১ মে ২০২৬, ১০:৩৭ এএম

ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ভিড় জমেছে। সাতক্ষীরা হয়ে পর্যটকেরা যাচ্ছেন কলাগাছি ও দোবেকি স্পটে। দেশ-বিদেশের পর্যটক টানতে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। কিন্তু জুনের ১ তারিখ থেকে শুরু হচ্ছে তিন মাসের নিষেধাজ্ঞা। এ নিয়ে হতাশ সেখানকার ব্যবসায়ীরা।

আকাশ পথে সুন্দরবন-সাতক্ষীরার আকর্ষণ। ঈদের ছুটিতে এভাবেই পর্যটক টানার চেষ্টা জেলা প্রশাসনের। সুন্দরবন ভ্রমণ করতে পেরে দারুণ উচ্ছ্বাস পর্যটকদের।

এক পর্যটক বলেন, ‘দক্ষিণ অঞ্চলসহ বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগের সুরক্ষা দিয়েই চলেছে এই সুন্দরবন। এ ছাড়া প্রকৃতিক নিসর্গের এক অন্যতম নিদর্শন এই সুন্দরবন।’

দেশ-বিদেশের পর্যটক টানতে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ছবি: ভিডিও থেকে নেওয়াআরেক তরুণ পর্যটক বলেন, বন্ধুদের সাথে নিয়ে ঢাকা থেকে সুন্দরবের উদ্দেশে এসেছি। এখন সবাই মিলে পরিবেশটা উপভোগ করব।’ 

ঈদের সময়ে সুন্দরবনে পর্যটকের আনাগোনা বেশ ভালো। তবে এক জুন থেকে তিন মাস বন্ধ থাকবে সুন্দরবনে প্রবেশাধিকার। এটা মেনে নিতে পারছে না স্থানীয়রা। 

সুন্দরবনগামী ট্রলার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের যে প্রতিবছর তিন মাস বন্ধ থাকে সেটা আগামী ১ জুন থেকে তারিখটা পড়েছে। কিন্তু আমরা এই ঈদে এই পর্যটকদের টানতে পারছি না, কারণ সময় পাচ্ছি মাত্র দুই দিন, শনি এবং রবি। যার ফলে আমরা এই পর্যটক নিয়ে চলতে পারব না।’

এদিকে সুন্দরবন ঘেঁষা ইকোট্যুরিজম সেন্টার, ইকোপার্কসব সাতক্ষীরার সব পর্যটনকেন্দ্রেই ভিড় বেড়েছে। 

১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর