খুলনায় ছেলের সামনে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ১২ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম

খুলনায় ছেলের সামনে বিএনপি নেতা রফিক গাজীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর দক্ষিণ লবণচরা এলাকার মাথাভাঙ্গা কাজীর গলিতে এ ঘটনা ঘটে।

নিহত রফিক গাজী বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

নিহতের স্ত্রী রিনা বেগম জানান, বেলা ১১টার দিকে রফিক গাজী তার বড় ছেলে বেলাল গাজীকে ডাকতে বাইরে যান। কিছুক্ষণ পর তিনি খবর পান, তার স্বামীকে গুলি করা হয়েছে।

নিহতের ছেলে বেলাল গাজী জানান, তিনি ও তার বাবা বাসায় ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা এক ব্যক্তি তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তার বাবা ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

স্বজনরা জানান, গুরুতর আহত অবস্থায় রফিক গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পেটে গুলি লেগেছিল।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খুলনা সিটি মেডিকেল কলজে হাসপাতেলে চিকিৎসা কার্যক্রম বন্ধ  রয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার মধ্যে...
সুন্দরবন-সংলগ্ন বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনিরঘোল এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের একটি স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের একটি দল এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময়...
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্টগার্ড স্টেশন হারবারিয়ায় এলাকাবাসীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। উপকূলরক্ষাকারী এই বাহিনী মনে করে, বনদস্যু ও তাদের সহযোগীরা ওই এলাকায়...
খাগড়াছড়ির গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পৃথক দুটি হামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার বাইল্যাছড়ি ও বড়পিলাক এলাকায়...
২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে প্রতারণামূলক মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বাংলামোটর দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে জ্বালানির দাম বাড়ায় যুক্তরাষ্ট্রে ফের ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যস্ফীতি। মে মাসে দেশটির মূল্যস্ফীতি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয়...
ত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে একজনও মারা যায়নি। তবে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ১২৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জমি কেনাবেচায় প্রকৃত মূল্য নিশ্চিত করা গেলে কালো টাকা সাদা করার প্রয়োজন থাকবে না। তিনি অর্থনীতির গণতন্ত্রায়ন, ব্যবসা সহজীকরণ...
লোডিং...

এলাকার খবর