রাজনৈতিক সহিংসতায় পাঁচ মাসে ৫৫ খুন, বাড়ছে উদ্বেগ

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৯:২৯ এএম

গত ৫ মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় খুন হয়েছেন ৫৫ জন। অর্থাৎ গড়ে প্রতি মাসে ১১টি হত্যাকাণ্ড ঘটেছে। এ ধরনের ৩৪৭টি সহিংসতার ঘটনায় গড়ে প্রতিদিন আহত হয়েছেন ১৮ জন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হলেও অপরাধীদের ধরতে দলীয় পরিচয় দেখা হচ্ছে না, দাবি পুলিশের। এদিকে, অপরাধের মাত্রা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ার আগে সহিংসতায় জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের।

গত ১৩ জুন শনিবার দুপুরে চট্টগ্রামের রাউজানে সিএনজি অটোরিকশায় আসে ৫ থেকে ৭ জন । প্রকাশ্যে গুলি করে হত্যা করে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে। 

এর মাত্র একদিন আগে, ১২ জুন খুলনায় গুলি করে হত্যা করা হয় বিএনপি নেতা রফিকুল ইসলামকে। আর ৯ জুন রাতে রাজধানীর মৌচাকে যুবদল নেতার ছুরিকাঘাতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদার।

গত একমাসেই দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত পাঁচজন নেতা খুন হয়েছেন। আর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সহিংসতায় নিহতের সংখ্যা ৫৫ জন।

পুলিশ বলছে, সাম্প্রতিক বেশ কয়েকটি হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা ও স্বার্থসংশ্লিষ্ট কারণ। এসব হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত কোরে আইনের আওতায় আনা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিমের (ডিএমপি) ডিসি (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বলেন, অব্যশই নজরদারিতে আছে। যারা শীর্ষ সন্ত্রাসী তারা কেউ দেশের বাইরে, কেউ জেলখানায় আছে। যারা জামিনে বের হয়েছে, এদের কেউ অপরাধে জড়িত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্লেষকরা বলছেন, বেশিরভাগ খুনের ঘটনার নেপথ্যে আধিপত্য নিয়ে সংঘাত, লেনদেনের স্বার্থ এবং রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অভ্যন্তরীণ দ্বন্দ্ব। একের পর এক হত্যাকাণ্ড চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতাও।

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, যারা অভিযুক্ত,তারা দল বা দলের বাইরে হলে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। দলের ভেতর থেকে ব্যবস্থা নিতে হবে, আইনেও ব্যবস্থা নিতে হবে। 

শুধু বিশেষ অভিযান বা ধর-পাকড়ে নিয়ন্ত্রণে আসবে না পরিস্থিতি। রাজনৈতিক দলগুলোকে অভ্যন্তরীণ কোন্দল দমন কোরে শৃঙ্খলা ফেরাতে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ বিশ্লেষকদের।

ভারত-বাংলাদেশ সীমান্তে পুশ-ইন ঘিরে ক্রমশ বাড়ছে উত্তেজনা। নয়াদিল্লিতে বিজিবি–বিএসএফ ডিজি পর্যায়ের সম্মেলন শেষ হতে না হতেই শুক্রবার মৌলভীবাজার সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয় এক বাংলাদেশি। 
বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদে জামায়াতের...
নিজস্ব তদন্ত ছাড়া পেপারকাটিং দিয়ে প্রতিবেদন করে টিআইবি, এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারের প্রথম ১০০ দিনে সংঘটিত হতাকাণ্ড-ধর্ষণ নিয়ে টিআইবি প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে এ...
মার্চ ও এপ্রিলে দেশে ৬০৫টি হত্যা, ২০৯টি ধর্ষণ, ৩ হাজার ৪৯৬টি শিশু ও নারী নির্যাতন এবং ১৯৬টি অপহরণ ঘটেছে। এ তথ্য জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল...
ফিফা বিশ্বকাপে যোগ করা সময়ে ইরেনকিরের একমাত্র গোলে পানামাকে হারিয়েছে ঘানা। এদিকে, নবাগত উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে কলম্বিয়া।
কুমিল্লা শিক্ষা বোর্ডের ৮টি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না কোনো শিক্ষার্থী। এসব কলেজের চারটি থেকে রেজিস্ট্রেশনই করেননি কেউ। বাকি চারটি কলেজে রেজিস্ট্রেশন করেও ৩৫ জন শিক্ষার্থী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং তা কার্যকর হয়েছে।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়। এদের দুজনের বয়সই এক বছরের কম। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর