আশা জাগাচ্ছেন নেইমার

আপডেট : ১৭ জুন ২০২৬, ১১:০০ এএম

ফিফা বিশ্বকাপে মরক্কোর কাছে হোঁচট খেয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে তাই জিততে মরিয়া সেলেসাওরা। নেইমরাকে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। স্বস্তির বিষয়, মাঠের অনুশীলনে ফিরেছেন নেইমার। হাইতির বিপক্ষে না হলেও, স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

চোটের কারণে নেইমারের বিশ্বকাপই ভেস্তে যেতে পারে, চাউর হয়েছিল এমন সংবাদ। অথচ একদিন না যেতেই মিললো সুখবর। নির্ধারিত সময়ের মধ্যে অনুশীলনে ফিরেছেন নেইমার। রান-আপও করেছেন। এখনো পুরো ফিট নন। হাইতির বিপক্ষে খেলবেন না। তবে স্কটল্যান্ড ম্যাচের আগেই ম্যাচ ফিট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা নেইমারের। 

ব্রাজিলের হেক্সা মিশনে নেইমারের গুরুত্ব অসীম। কতখানি গুরুত্বপূর্ণ তার উত্তর মিলেছে কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো নাজারিওর কথায়। 

ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও বলেন, নেইমারকে তার ফিটনেসের ওপর চরম কড়াকড়ি করতে হবে। ঠিকমতো খাওয়া-দাওয়া, কঠোর অনুশীলন এবং পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে তার নিজের শরীরকে শতভাগ প্রস্তুত করতে হবে। সে যদি শারীরিক ও মানসিকভাবে তার সেরা ফর্মে পৌঁছাতে পারে, তবেই ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সত্যিকারের সুযোগ থাকবে।

মরক্কোর কাছে হোঁচট খেয়ে সতর্ক ব্রাজিল। হাইতিকে মোটেও হালকাভাবে দেখছে না। ডিফেন্স নিয়ে বিশেষভাবে কাজ করছেন আনচেলত্তি। 

ব্রাজিলের লেফট ব্যাক ডগলাস সান্তোস বলেন, ব্রাজিল টানা ৬ ম্যাচে গোল হজম করেছে। এটি নিয়ে আমাদের ডিফেন্স লাইনে বেশ চাপ আছে। আমরা ভুল কমিয়ে আনতে কাজ করছি। হাইতিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। স্কটল্যান্ডের সাথে তারা বেশ ভালো ফুটবল খেলেছে।

মরক্কো ম্যাচে একেবারে শেষ মুহূর্তে খেলোয়াড়দের কাছে মূল একাদশ প্রকাশ করেছিলেন আনচেলত্তি। উদ্দেশ্যে স্কোয়াডের সব ফুটবলারকে যেকোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত রাখা। 

ফুটবল বিশ্বকাপে উড়ন্ত শুরু নরওয়ের। আর্লিং হালান্ডের জোড়া গোলে ইরাককে হারিয়েছে ৪-১ ব্যবধানে। 
হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। আলজেরিয়াকে ৩–০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ মিশন শুরু করল। ম্যাচের ১৭ মিনিটে একটি, ৬০ মিনিটে দ্বিতীয়টি, এর পরের গোলটি মেসি করেছেন ৭৫ মিনিটের মাথায়। 
খেলাটির নাম যখন ফুটবল, আর মঞ্চ যখন বিশ্বকাপ, তখন কোনো পরাশক্তিই এখানে নিরাপদ নয়! সোমবারই তার সবচেয়ে বড় প্রমাণ দেখেছে বিশ্ব। লুই দে লা ফুয়েন্তের ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে...
রাতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। ২০০২ বিশ্বকাপে ফরাসিদের হারিয়ে চমক দেখিয়েছিল আফ্রিকার দলটি। এবার প্রতিশোধ নিতে চাইবে দিদিয়ের দেশমের দল। নিউ জার্সিতে ম্যাচটি...
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সবশেষ ২৪ ঘণ্টার এ হিসাব জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি যাচ্ছেন মৌলভীবাজারে।
রাউজানে প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা মাকসুদুল হক মাসুদ হত্যার অংশ নেওয়া সবাই সন্ত্রাসী রায়হান গ্রুপের সদস্য বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এরই মধ্যে পাঁচ অস্ত্রধারীর পরিচয়ও শনাক্ত হয়েছে। যদিও এদের ধরার...
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পাপন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
লোডিং...

এলাকার খবর