সেপ্টেম্বর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত মে মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বরেও এ মূল্যহার অপরিবর্তিত থাকবে।
এই সিদ্ধান্ত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।



