মেহেরপুরে একের পর এক বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৭:৫২ পিএম

একের পর এক বোমাসদৃশ বস্তু ও হুমকি দিয়ে লেখা চিরকুট উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মেহেরপুরে। গত ৬ মাসে জেলার ১০টি স্থান থেকে অন্তত ১৩টি ককটেলসদৃশ বস্তু ও চিরকুট জব্দ করা হয়। পুলিশ বলছে, মানুষকে ভয়-ভীতি দেখাতেই এসব ককটেল রাখা হয়। এ বিষয়ে জনসচেতনতা জরুরি। আর স্থানীয়দের দাবি, এর পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। 

২ জুলাই, সময় দিবাগত রাত সাড়ে ১২টায়। মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রাম থেকে ককটেল উদ্ধার করে পুলিশ। 

শুধু চরগোয়াল গ্রাম নয়; জেলার গাংনী উপজেলারই ৯টি স্থান থেকে ১২টি বোমা সদৃশ বস্তু ও ৩টি হুমকি দিয়ে লেখা চিরকুট উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যানুযায়ী, গত ৬ মাসে গাংনী উপজেলাসহ জেলার ১০টি স্থান থেকে অন্তত ১৩টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। লাল টেপে মোড়ানো এসব বস্তু ও চিরকুট কখনো সড়কের পাশে, কখনো দোকানের সামনে আবার কখনো বসতবাড়ির প্রবেশপথে রাতের আঁধারে রেখে যাচ্ছে দুর্বৃত্তরা। 

স্থানীয়দের অভিযোগ, বোমাবাজির পাশাপাশি এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনাও আশঙ্কাজনক হারে বাড়ছে। 

জেলা পুলিশের দাবি, উদ্ধার হওয়া এসব বস্তুর বেশিরভাগই আসল ককটেল নয়। 

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ‘মূলত ব্যক্তিগত শত্রুতার জেরে কিংবা মানুষকে ভয়-ভীতি দেখিয়ে ফায়দা লুটতেই একটি চক্র এসব কাণ্ড ঘটাচ্ছে। তবে এ নিয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

ভয়-ভীতি দেখানোর উদ্দেশ্যেই হোক কিংবা চক্রান্ত, মেহেরপুরের জনপদকে শঙ্কামুক্ত রাখতে এই আতঙ্ক সৃষ্টিকারী অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।

কুষ্টিয়ার খোকসায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি বহালের দাবিতে বিক্ষোভ করেছেন সর্বস্তরের মানুষ। বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা রেলস্টেশনে অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা। রেল মন্ত্রণালয়ের...
তিনদিনেও শেষ হয়নি টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি সড়কের ধসে পড়া অংশের কাজ। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। আর বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কায় মালামাল সরিয়ে নিচ্ছে সড়কের পাশের বাসিন্দারা।
ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকত মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের...
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভীনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পারভীনা খাতুন একই গ্রামের আজিজুল...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দেশের বিশিষ্ট ৩৯ জন নাগরিক। একই সঙ্গে তারা যথাযথ মর্যাদায় ভাস্কর্যটি পুনঃস্থাপনের দাবি...
শুক্রবার থেকে দেশজুড়ে শুরু হতে যাচ্ছে এক দারুণ সিনেম্যাটিক উৎসব। ঢাকার দর্শকের মাঝে নতুন উন্মাদনা ছড়িয়ে দিতে সিনেপ্লেক্সের পর্দায় একই দিনে মুক্তি পেতে যাচ্ছে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা সম্পূর্ণ...
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো উৎসবের প্রতিযোগিতা বিভাগ অরিজোন্তি-তে জায়গা করে নিয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত...
ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক...
লোডিং...

এলাকার খবর