ককরোচ পার্টিকে আলোচনার আহ্বান ভারত সরকারের

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৩ পিএম

দিল্লিতে বিক্ষোভরত ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের আলোচনার আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আলোচনার এ প্রস্তাব দেন।

বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জিতেন্দ্র সিং বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং প্রয়োজনমতো সময় দিতেও প্রস্তুত। সরকার গতকাল বিকেল থেকে তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য চারবার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠিয়েছে। আমরা আমাদের সমস্ত তরুণ বন্ধুদের খোলা আমন্ত্রণ জানাচ্ছি যে, সরকার আপনাদের সুবিধামতো যেকোনো সময়ে সকল বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত।’

জিতেন্দ্র সিং জানান, জেপি নাড্ডার কার্যালয়ে অথবা তাঁর বাসভবনে এই বৈঠক হতে পারে। তিনি বলেন, ‘কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং আমি ব্যক্তিগতভাবে আলোচনায় উপস্থিত থাকব। আমরা আশা করি, আলোচনার মাধ্যমে আমরা ধীরে ধীরে একটি সমাধানের দিকে এগিয়ে যাব।’

আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থে সরকারের গৃহীত ধারাবাহিক পদক্ষেপগুলোরই এটা একটা অংশ। আমি আপনাদের সকলকে আলোচনায় বসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।’

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান। অভিজিৎ জানান, বিশ্রামের জন্য তিনি আন্দোলন...
ভারতের দিল্লির বিক্ষোভ গড়িয়েছে আদালত পর্যন্ত। বিক্ষোভের কারণে রাজধানীর একাধিক মেট্রো স্টেশন বন্ধের বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিকাশ সিং।
প্রশ্নফাঁস কাণ্ডের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। নয়াদিল্লির যন্তর মন্তরে ছাত্র-যুবদের ধারাবাহিক বিক্ষোভের মাঝে সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আজ বৃহস্পতিবার সেই সিদ্ধান্তের কথা...
ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন করে উত্তপ্ত নয়াদিল্লি। বুধবার রাতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে পুলিশের নতুন করে...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দেশের বিশিষ্ট ৩৯ জন নাগরিক। একই সঙ্গে তারা যথাযথ মর্যাদায় ভাস্কর্যটি পুনঃস্থাপনের দাবি...
শুক্রবার থেকে দেশজুড়ে শুরু হতে যাচ্ছে এক দারুণ সিনেম্যাটিক উৎসব। ঢাকার দর্শকের মাঝে নতুন উন্মাদনা ছড়িয়ে দিতে সিনেপ্লেক্সের পর্দায় একই দিনে মুক্তি পেতে যাচ্ছে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা সম্পূর্ণ...
কুষ্টিয়ার খোকসায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি বহালের দাবিতে বিক্ষোভ করেছেন সর্বস্তরের মানুষ। বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা রেলস্টেশনে অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা। রেল মন্ত্রণালয়ের...
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো উৎসবের প্রতিযোগিতা বিভাগ অরিজোন্তি-তে জায়গা করে নিয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত...
লোডিং...

এলাকার খবর