বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, সই পড়েছে প্রায় ৮০ হাজার

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০১:১৯ পিএম

আর্জেন্টিনা-স্পেন ফাইনালের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা নামার তিন দিন পেরোতে চলেছে। নিউজার্সির ওই ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে স্পেন। শিরোপার মীমাংসা হয়ে গেলেও ওই ম্যাচ নিয়ে আলোচনা যেন থামছেই না।

এর মধ্যে নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টিনা সমর্থকদের একটি অনলাইন প্রচারণা। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে একটি পিটিশনে স্বাক্ষর সংগ্রহ করছেন তারা। এ পর্যন্ত ওই পিটিশনে স্বাক্ষর করেছেন প্রায় ৮০ হাজার মানুষ।

১৯ জুলাইয়ের ফাইনালের বেশ কয়েকটি ঘটনা পর্যালোচনার দাবিতে Change.org প্ল্যাটফর্মে ওই পিটিশন খোলা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পিটিশনে ৭৯ হাজার ৩৫১ জন স্বাক্ষর করেছেন।

কেন ফাইনাল পুনরায় আয়োজনের দাবি জানাচ্ছেন সমর্থকরা?

এই পিটিশনটি শুরু করেছেন আর্জেন্টিনার সমর্থক গিসেলা সানচেজ। পিটিশনে দাবি করা হয়েছে, ম্যাচ রেফারি স্লাভকো ভিনচিচের বেশ কয়েকটি সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলেছে। তাই ওই ঘটনাগুলো পর্যালোচনা করার জন্য ফিফার কাছে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিও তোলা হয়েছে।

ফিফা কি পুনরায় বিশ্বকাপ ফাইনাল আয়োজনের নির্দেশ দিতে পারে?

Change.org-এর মতো অনলাইন প্ল্যাটফর্মে করা পিটিশনের কোনো নিয়ন্ত্রক ক্ষমতা নেই। এসব পিটিশনের মাধ্যমে ফিফাকে কোনো অফিসিয়াল প্রতিযোগিতার ফল পরিবর্তন করতে বাধ্য করা যায় না।

কোনো ম্যাচ পুনরায় আয়োজন করা যেতে পারে শুধুমাত্র ক্রীড়া আইনে নির্ধারিত বিশেষ পরিস্থিতিতে অথবা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের মাধ্যমে।

বিশ্বকাপ চলাকালীনও হয়েছিল একই ধরনের পিটিশন

অবশ্য এবারের বিশ্বকাপে এ ধরনের পিটিশন আরও দেখা গেছে। ফ্রান্স ও স্পেনের মধ্যকার সেমিফাইনাল পুনরায় আয়োজনের দাবি তুলেছিলেন ফরাসি সমর্থকেরা। তাদের খোলা পিটিশনে ৮২ হাজারের বেশি স্বাক্ষর জমা পড়েছিল।

এছাড়া আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে খোলা একটি পিটিশনে ১ কোটির বেশি স্বাক্ষর জমা পড়লেও সেগুলো বিশ্বকাপের অফিসিয়াল ফলে কোনো প্রভাব ফেলতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করার বিষয়ে আমি বেশ কিছুদিন ধরেই তামিমের (বিসিবি সভাপতি) সঙ্গে আলোচনা করছিলাম। আমাকে দুই বছরের চুক্তি দেওয়া হয়েছে।’
বিশ্বকাপ শেষ হওয়ার দুই দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করল ফিফা। স্পেনের তিন ও আর্জেন্টিনার দুজন জায়গা পেয়েছেন এ তালিকায়।
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
ইনফান্তিনোর অধীনে ফুটবল শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন লা লিগা সভাপতি। একই সঙ্গে ফিফা যে আগামী বিশ্বকাপ ৬৪ দলের করার কথা ভাবছে, সেই পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।
খুলনার পাইকগাছায় রান্না করার পর মাংস রং সবুজ রঙ ধারণ করেছে। পরে কড়াইসহ সেই মাংস ইউএনও অফিস ও থানায় যাওয়া হলো। তবে কেউ এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে...
যশোরে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম জিতু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানির পর ওই শিক্ষিকার বাবা কামাল উদ্দিনকে (৫৫) আটক করে গণপিটুনি দিয়ে...
হরমুজ প্রণালির অতিক্রমের চেষ্টা করা তিনটি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বার্তা সংস্থা এএফপি আজ এ খবর জানিয়েছে।
লোডিং...

এলাকার খবর