জাবির ইন্টারন্যাশনাল হোটেলে ২৪ জনের মৃত্যুর রহস্য আজও অজানা

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৫:১২ পিএম

২০২৪ সালের ৫ আগস্ট যশোরের জাবির ইন্টারন্যাশনাল হোটেলে ভাঙচুর, লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনায় এক বিদেশি নাগরিকসহ ২৪ জনের মৃত্যু হয়। দুই বছর পেরিয়ে গেলেও এই ট্র্যাজেডির প্রকৃত রহস্য আজও অধরা। দায়ীদের বিচারের দাবি স্থানীয়দের।

৫ আগস্ট... গণঅভ্যুত্থান সফল হওয়ার খবরে যশোর শহরজুড়ে যখন আনন্দ মিছিল, ঠিক তখনই হোটেল জাবির ইন্টারন্যাশনালে কালো ধোঁয়া, আর পোড়া গন্ধে ভারী হয়ে ওঠে চারপাশ। 

সরকারের পতনের সাথেই সাথেই বিক্ষুব্ধ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের হোটেলটিতে। প্রথমে ভাঙচুর ও পরে আগুন দেওয়া হয়।

আলোচিত জাবির ট্রাজেডি নিয়ে অনেক রহস্য থাকলেও তা উন্মোচিত হয়নি আজও। প্রকৃত রহস্য উদঘাটনের দাবি ছাত্রনেতাদেরও। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মারুফ হাসান অর্ণব বলেন, ‘প্রকৃত রহস্য উন্মোচিত। কীভাবে এতগুলো মানুষ মারা গেল।’

মামলাটির এখনো তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, ‘মামলাটির এখনও তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে প্রকৃত ঘটনা কী ঘটেছিল।’

যশোর পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক বলেন, ‘প্রকৃত ঘটনা সবার সামনে আসুক। দায়ীদের বিচারের আওতায় আনা হবে।’

হোটেলে আটকে পড়া মানুষদের উদ্ধারে গিয়ে প্রাণ হারায় চতুর্থ শ্রেণীর ছাত্র আবরার মাশরুন নীল। নীলসহ জাবির ইন্টারন্যাশনাল হোটেলে নিহত ২৩ জনের নাম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নথিভুক্ত করা হয়েছে। দেয়া হয়েছে শহীদের মর্যাদা।

জুলাই গণ-অভ্যুত্থানকালে জনতার পিটুনিতে নিহত চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আজ...
জুলাই গণঅভ্যুত্থানে মিরপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগ নেতা মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ...
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে স্থলবন্দরে। ট্রাক প্রতি ভাড়া বেড়েছে চার থেকে পাঁচ হাজার টাকা। এছাড়া দূরপাল্লার ট্রাক কমে যাওয়ায় শত শত ভারতীয় ট্রাক পণ্য খালাসের অপেক্ষায়। ফলে,...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার ১০ ঘণ্টা আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 
বাংলাদেশ দীর্ঘদিন ধরে উৎপাদন সক্ষমতার জন্য বিশ্বে পরিচিত। এবার উৎপাদনের পাশাপাশি নিজস্ব নকশা, উদ্ভাবন ও পণ্য উন্নয়নের মাধ্যমে দেশের সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন...
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার ভার অবশেষে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার কোম্পানিটির সঙ্গে ১৫ বছরের জন্য চুক্তি করবে সরকার।
গত ৫৪ দিন ধরে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন। পূর্ববর্তী কূপের কয়লা শেষ হয়ে যাওয়ায় কয়লা উত্তোলন বন্ধ রয়েছে বলে জানায় খনি কর্তৃপক্ষ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর