বারহাট্টায় লরিচাপায় শিশু নিহত, চালক আটক

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৮:৫১ পিএম

নেত্রকোণার বারহাট্টায় শুক্রবার বালুবোঝাই লরির চাপায় সাত বছরের একশিশু নিহত হয়েছে। বিকেল সোয়া ৪টার দিকে বারহাট্টার গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনার পর উত্তেজিত জনতা লরিতে আগুন ধরিয়ে দেয়। তাঁরা লরির চালককে আটক করে  পুলিশে সোপর্দ করেছে।

শিশু অন্তর মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মাছিমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তাঁর বাবা-মা ঢাকায় কাজ করে। অনন্ত তার নানার বাড়ি বারহাট্টার গুমুরিয়া গ্রামে থাকত।

আটক চালক বাপ্পি মিয়া (১৮) বারহাট্টা উপজেলার বাইশদার গ্রামের মো. মতিউর রহমানের ছেলে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বিকেলে নানির সঙ্গে গোপালপুর বাজারে যায় অন্তর। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় মোহনগঞ্জগামী বালুবাহী একটি লরি অন্তরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় উত্তেজিত জনতা লরিটিতে আগুন জ্বালিয়ে দেয়। পরে ফায়ারসার্ভিস অফিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।’ 

ওসি রফিকুল ইসলাম আরও বলেন, ‘ঘটনার পরপরই লরির চালক বাপ্পি মিয়াকে  আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে অভিযোগ করার বিষয়ে কথা হচ্ছে। থানায়  আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
লোডিং...

এলাকার খবর