সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত 

আপডেট : ০৭ মে ২০২৪, ০৯:০৪ পিএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার বিকেলে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

হাইকোর্টের এক আদেশের প্রেক্ষিতে এ ঘোষণা এল।

এ বিষয়ে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, ‘জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে আগামী ৮ মে ভোটগ্রহণ সংক্রান্ত কার্যক্রম নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সকল পদের নির্বাচন স্থগিত করা হলো। এ বিষয়ে কতৃপক্ষের নির্দেশনাক্রমে পরবর্তী করণীয় জানানো হবে।’

প্রসঙ্গত, গত ২৩ মে রাতে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদের সামনে এক পথসভায় অন্য প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে প্রবেশের বাধা ও হামলার হুমকি দেন আনারস প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলামের দুই কর্মী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িলে পড়লে ২৭ এপ্রিল বাদী হয়ে মামলা করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা। সেই মামলায় দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর প্রার্থী মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচন কমিশন। ২ মে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার পর সেই ব্যাখ্যায় কমিশন সন্তুষ্ট না হওয়ায় ৫ মে মো. রফিকুল ইসলামের প্রার্থীতা বাতিল করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল সোমবার হাইকোর্ট রিট করেন মো. রফিকুল ইসলাম।

হাইকোর্ট থেকে রফিকুল ইসলামের নির্বাচনে কোনো বাধা নেই বলে আদেশ দেওয়া হয়। সেই আদেশের বিরুদ্ধে আজ মঙ্গলবার আপিল করে নির্বাচন কমিশন। সেই আপিলে হাইকোর্ট ‘নো অর্ডার’ দিলে সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর