ব্যবসার কাজ পাইয়ে দিতে সুপারিশ, ভালুকায় বিএনপি নেতা বহিষ্কার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রতিষ্ঠিত এলজি-বাটারফ্লাই মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের জুট ব্যবসার কাজ নিজ দলের নেতা-কর্মীদের পাইয়ে দিতে সুপারিশ করে দল থেকে বহিষ্কার হয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু। 

গতকাল রোববার রাত পৌনে ১টার দিকে কেন্দ্রীয় বিএনপির ফেসবুক পেজে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

ওই চিঠিতে বলা হয়, সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে বিএনপির একটি সূত্র জানায়, গত ২৭ আগস্ট ভালুকা উপজেলার কাঠালী এলাকায় এলজি-বাটারফ্লাই মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর কাজ পাইয়ে দেওয়ার জন্য একটি আবেদনপত্রে সুপারিশ করেছিলেন ফখরুদ্দিন আহমেদ। ওই আবেদনে প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন, পরিবহন এবং ওয়েস্ট ডিজপোজাল কাজ ভালুকা এন্টারপ্রাইজকে দেওয়ার জন্য সুপারিশ করা হয়। ফখরুদ্দিন আহমেদ ওই কোম্পানিকে দেওয়া সুপারিশে লিখেছেন, ‘উল্লেখিত (ভালুকা এন্টারপ্রাইজ) প্রতিষ্ঠানের অনুকূলে ব্যবসা পরিচালনার কার্যাদেশ প্রদানের জন্য সুপারিশ করা হইল।’    

এ বিষয়ে জানতে চাইলে ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু বলেন, ‘গত ৫ আগস্টের পর একটি শিল্প প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ নিয়ে দুইটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন আমার সাথে কথা বললে আমি দুই পক্ষ নিয়ে আলোচনার মাধ্যমে একটি আবেদনপত্রে সুপারিশ করেছি। এ ঘটনায় আমাকে বহিষ্কার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে এ সংক্রান্ত কোনো চিঠি এখনো আমি পাইনি। তাছাড়া এ নিয়ে কেন্দ্রীয় বিএনপির কেউ আমার কাছে জানতে চায়নি।’

১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর