নেত্রকোণায় বন্যায় বাড়ছে দুর্ভোগ, ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১০:৪৬ এএম

নেত্রকোণায় টানা বৃষ্টি আর উজানের ঢলে জেলার সদর, দুর্গাপুর, কলমাকান্দা,পূর্বধলা, বারহাট্টায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এতে দুর্ভোগে রয়েছেন প্রায় এক লাখ পানিবন্দি মানুষ। মানুষের খাবারের পাশাপাশি গো খাদ্য সংকট, বিশুদ্ধ পানির সংকট রয়েছে। গ্রামীণ সড়ক ডুবে গেছে। জেলার অনেক জায়গায় আমন ও শাক-সবজি খেত তলিয়ে গেছে। এতে করে কৃষকেরা পড়েছেন বিপাকে।

কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় ১৭ হাজার ৫৩৫ হেক্টর জমির আমন ও ১৬৭ হেক্টর জমির শাক-সবজি তলিয়ে গেছে। 

এদিকে দুর্গম এলাকার বানভাসি মানুষেরা ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টা স্বীকার করে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বন্যার আকার বেশি হওয়ায় তারা জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।

বন্যা কবলিত এলাকার এক বাসিন্দা বলেন, ‘বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া পুকুরের মাছ পানিতে বের হয়ে গেছে। গরু-বাছুরের কষ্ট হচ্ছে। মানুষের রান্নাবান্না হচ্ছে না, চিরা-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছি। বাড়িঘর তো পানির তলে রয়েছেই।’

পানিতে তলিয়ে গেছে অনেক এলাকার ফসল। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনকেগাতি ইউনিয়নের এক যুবক বলেন, ‘গতকালকেও এলাকার কিছু ধান খেত ভেসে ছিল। আজ সব ডুবে গেছে। আমাদের কেগাতি ইউনিয়নের ৮০ ভাগ লোক এই ফসলের উপর নির্ভরশীল। এই ফসলগুলো যদি এই অবস্থায় নষ্ট হয়ে যায় তাহলে এই এলাকার মানুষ কীভাবে চলবে, এইটা এখনও আমরা কিছু বলতে পারছি না। তাই আমরা সরকারের কাছে নিবেদন করছি, আমাদেরকে যেন আগামী দিনে চলার জন্য একটু সহযোগিতা করে।’

এ ছাড়া দুর্গম এলাকার বানভাসি অনেক মানুষ ত্রাণ সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকেই।

নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম বলেন, ‘আসলে একই সাথে চারটি ইউনিয়ন এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা প্রত্যেকটি বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি। গত দুই-তিন দিন ধরে আমাদের ত্রাণ কার্যক্রম চলছে। কিছু অভিযোগ হয়ত থাকতে পারে। আমরা সেই অভিযোগগুলোর প্রত্যেকটি আমলে নিচ্ছি এবং স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ সকলের সহযোগিতায় এই দুর্যোগটি মোকাবিলার চেষ্টা করছি।’

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানিয়েছেন, জেলার প্রধান নদী সোমেশ্বরী ও কংশের পানি কিছুটা কমতে শুরু করলেও কলমাকান্দায় উপদাখালী নদীর পানি বেড়েই চলেছে।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
জামালপুরের লাহিড়ীকান্দায় বাস উল্টে ইজিবাইকের ওপর পড়ে চারজন নিহত হয়েছেন।  এই ঘটনায় আহত কমপক্ষে ১৫ জন জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জামালপুর সদরের রশিদপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় অপহরণের দায়ে তিন আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে তাদের প্রত্যেককে দুই...
ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আজ সোমবার সকালে উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর