পূজায় অঞ্জলি দেওয়া হলো না তাদের

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৪:৪২ পিএম

নেত্রকোণার কলমাকান্দায় শারদীয় দুর্গা পূজার অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকাডুবিতে পিসি (ফুফু) ও ভাতিজার। আজ শুক্রবার অষ্টমী পূজার সকালে উপজেলার হরিণধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মৃতরা হচ্ছেন, হরিণধরা গ্রামের সঞ্জয় তালুকদারের ১৮ বছর বয়সী মেয়ে ঋতু তালুকদার ও তার ৭ বছরের ভাতিজা বিপ্লব তালুকদার ছেলে অমিত তালুকদার। অমিত হরিনধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

মৃতদের পরিবারের বরাতে কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, সকালে ঋতুসহ ৬ জন একটি নৌকায় করে হরিণধরা গ্রামের পূর্বপাড়া থেকে পশ্চিমপাড়া পূজা মণ্ডপে অঞ্জলি দিতে রওয়ানা দেয়। মধ্যপাড়া কালীবাড়ি খাল পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ঋতু ও অমিত পানিতে তলিয়ে যায়। বাকিরা সাঁতরে পাড়ে ওঠেন। পরে স্থানীয়রা ঋতু ও অমিতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ওসি ফিরোজ আরো জানান, হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
লোডিং...

এলাকার খবর