পাটখেতে মিলল নারীর বিবস্ত্র মরদেহ, পোড়া ছিল মুখ 

আপডেট : ১৬ মে ২০২৫, ০৫:২৩ পিএম

জামালপুরের বকশীগঞ্জে অজ্ঞাতনামা এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় এলাকার একটি পাটখেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

মরদেহের মুখ ও শরীরের বিভিন্ন অংশ পোড়া। স্থানীয়দের ধারণা, তাকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। 

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ওই পাটক্ষেতের আশপাশে কাজ করতে গিয়েছিল কয়েকজন কৃষক। তারা দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে পাটক্ষেতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসী ও পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘মরদেহটি পেয়েছি। নারীর মুখমণ্ডল এবং শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তিনি অদ্ভুত একভাবে বিবস্ত্র অবস্থায় ছিলেন। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তাকে হত্যা করে দেহটি পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে পরিচয় গোপন রাখা যায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

ওসি আরও বলেন, ‘মরদেহ শনাক্তের জন্য আমরা পিবিআইকে খবর দিয়েছি। তারা দ্রুত আসছে এবং মরদেহ শনাক্তে সহযোগিতা করবে। আমরা হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য মাঠে রয়েছে।’

সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
আশুলিয়ার জামগড়ায় তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও সদ্যভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।...
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
নোয়াখালীর হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার কারণ জানা গেছে ঘটনার একদিন পর। প্রশাসনের তদন্তে উঠে এসেছে, বিদ্যালয়ের পাশের ধানক্ষেতে স্প্রে করা এসিমিক্স...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর