নেত্রকোণায় ইয়াবাসহ মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ২১ মে ২০২৫, ০৭:১৮ পিএম

নেত্রকোণার কেন্দুয়ায় ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেছন্দরী মধ্যপাড়া গ্রামে পেমই তদন্তকেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাকে।

গ্রেপ্তার শিক্ষক মাসুদ রানা ওরফে হারুন অর রশিদ (৪৮) উপজেলার পাইকুড়া ইউপির পেচন্দুরী গ্রামের আব্দুল হামিদ ভূঁইয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আকবপুর আলিম মাদরাসায় কর্মরত। তাকে বুধবার বিকেলে বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে করাগারে পাঠান।

কেন্দুয়া থানার প্রেমই পুলিশ তদন্ত কেন্দ্রের উপ–পরিদর্শক (এসআই) শফিউল আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পেছন্দরী মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে ২০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়।’

গ্রেপ্তার শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তের বরাতে এসআই আরও বলেন, ‘শিক্ষক মাসুদ রানা মাদক ব্যবসায় জড়িত।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর