স্ত্রীসহ সাবেক হুইপ আতিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:২৩ পিএম

জাতীয় সংসদের সাবেক হুইপ ও শেরপুর-১ আসনের সাবেক এমপি আতিউর রহমান আতিক ও তাঁর স্ত্রী শান্তনা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শনিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

জ্ঞাত আয়–বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় এ আদেশ দেওয়া হয়।

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক এই হুইপের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৮ সালে তদন্ত শুরু করা হলেও তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিশেষ তদবিরে সাবেক হুইপ আতিউর রহমান আতিককে দায়মুক্তি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। তবে এবার ফেঁসে যাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এ নেতা।

দুদকের পক্ষে উপ–পরিচালক মোজাম্মিল হোসেন নিষেধাজ্ঞার আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য আতিউর রহমান আতিকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারে বলে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধ করা প্রয়োজন।

এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাঁর বিরুদ্ধে অনেকবার অভিযোগ উঠলেও হুইপ আতিকের প্রভাবের কারণে কাজের কাজ কিছুই হয়নি। শুধু আতিউর রহমান আতিক নয় তাঁর স্ত্রী শান্তনা বেগম ও মেয়ে শারমিন রহমান অমির তদবির বাণিজ্য ও অত্যাচারে অতিষ্ঠ ছিল শেরপুরবাসী। কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল হামিদের সাথে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। যে কারণে তাঁর প্রভাবের কাছে সবাই ছিল অসহায়।

সাবেক এ হুইপের বিরুদ্ধে বিলাসবহুল বাড়ি কেনা, গ্রামের বাড়ি কামারিয়ায় ৩০ একরের বাগানবাড়ি তৈরি, ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে দুটি প্লট; ধানমন্ডি ও গুলশানে দুইটি ফ্ল্যাট, নামে-বেনামে শতকোটি টাকা অর্জন, নিয়োগ বাণিজ্য, টিআর, কাবিখা ও স্কুল–কলেজের এমপিও থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।

এসব বিষয়ে অভিযোগ থাকায় ২০১৮ সালের ৫ এপ্রিল আতিউর রহমান আতিককে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ১৭ এপ্রিল দুদকে হাজির হয় সে। কিন্তু পরবর্তীতে সে অভিযোগ আর আলোর মুখ দেখেনি। উল্টো দেড় মাস পরেই দায়মুক্তি দেওয়া হয় তাকে। ওইসময় বিশেষ তদবিরে রেহাই পেলেও এবার রেহাই নেই বলে জানান আইন বিশেষজ্ঞরা।

গত বছরের ৪ আগস্টের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শেরপুর জেলার সভাপতি আতিউর রহমান আতিক, তাঁর স্ত্রী–কন্যাদের আর শেরপুরে দেখা যায়নি। বড় দুই মেয়ে আমেরিকায় রয়েছে। ছোট মেয়ে ও স্ত্রীসহ আতিউর রহমান আতিক রয়েছে আত্মগোপনে। 

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
পেশাগত সমন্বয়হীনতা ও বিভিন্ন অসন্তোষের অভিযোগে চাঁদপুরে টানা দ্বিতীয় দিনের মতো তিনটি আদালত বর্জন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। বর্জন করা আদালতগুলো হলো—চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট...
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী ওরফে বিদিশা এরশাদ জামিনে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
অনিয়মের সত্যতা মেলায়, ২৪ ঘণ্টার মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
লোডিং...

এলাকার খবর