নেত্রকোণায় কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

আপডেট : ২৫ মে ২০২৫, ০৭:৫৬ এএম

নেত্রকোণার পূর্বধলায় একটি কাভার্ড ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাঁদের মেয়ে আহত হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে।

আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল আজিতের ছেলে নিজাম উদ্দিন (৫০) ও নিজামের স্ত্রী রোকেয়া খাতুন (৪২)। এ ঘটনায় আহত হন তাদের মেয়ে সোমাইয়া খাতুন। নিহত নিজাম উদ্দিন ছিলেন অটোরিকশার চালক ও তার স্ত্রী এবং মেয়ে ছিলেন যাত্রী।

আটককৃতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক রাসেল (৩০) ও হেলপার মেহেদী হাসানকে (২২)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুরে অটোরিকশা চালক নিজাম উদ্দিন তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজের অটোরিকশায় করে তাঁর ছেলে অলিউল্লার জন্য পাত্রী দেখতে উপজেলার ফাজিলপুর গ্রামে যান। সেখান থেকে ফেরার পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাবই শেখপাড়া এলাকায় পৌঁছালে প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয়রা আহত সোমাইয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দসহ কাভার্ড ভ্যানের চালক এবং চালকের সহকারী আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর