সাবেক ভূমিমন্ত্রী হীরাকে আটকে পুলিশে দিল বিএনপির নেতা-কর্মীরা

আপডেট : ২৭ মে ২০২৫, ১০:২৪ পিএম

শেরপুরে স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরাকে আটকে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। সদর সাবরেজিস্ট্রারের কার্যালয় থেকে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে আটকে পুলিশ হেফাজতে দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাবরেজিস্ট্রার কার্যালয়ে জমি রেজিস্ট্রির সময় স্থানীয় ছাত্র-জনতা রেজাউল করিম হীরাকে ঘিরে ফেলেন। পরে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতা-কর্মীরাও সেখানে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। এ সময় সাবেক ছাত্রদল নেতা আবুল হাসনাত ডিয়ন, শেরপুর শহর শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান নয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সানি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নিয়ামুল হাসান আনন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করে আওয়ামী সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। পরে পুলিশ সেখান থেকে সাবেক মন্ত্রী ও তার স্ত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে রেজাউল করিম হীরার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, জমি রেজিস্ট্রির একটি বিষয় নিয়ে তিনি শেরপুরে এসেছিলেন। তার সাথে একটি সাদা রঙের বিলাসবহুল পাজেরো গাড়ি ছিল। উত্তেজিত জনতা তার গাড়ির চাকা ছিদ্র করে দেয়।

শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল বলেন, ‘এই ভূমি দস্যু অবৈধ আওয়ামী লীগের আমলে ভূমি মন্ত্রী ছিল। জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে।’  

শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি হাশেম সিদ্দিকী বাবু বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের অবৈধ ভূমি মন্ত্রী মানুষের কাছ থেকে দখল করা ভূমি এখানে বিক্রি করতে আসলে আমরা তাঁকে আটক করি। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

বিষয়টি নিশ্চিত করে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘রেজাউল করিম হীরা সাবেক মন্ত্রী। তিনি বয়স্ক এবং বর্তমানে অসুস্থ। তার সঙ্গে থাকা স্ত্রীও অসুস্থ। শেরপুরে তারা ব্যক্তিগত কাজে এসেছিলেন। এ সময় ছাত্র-জনতা জমায়েত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। মব তৈরি হওয়ার শঙ্কায় তাদের থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে শেরপুরে কোনো মামলা নেই।’

জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেন, ‘আমরা এখনও বিষয়টি অবগত নই। তবে সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরার নামে জামালপুরে কোনো মামলা নেই।’

রেজাউল করিম হীরা আওয়ামী লীগের ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সময়কালে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন।

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার...
চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
অনিয়মের সত্যতা মেলায়, ২৪ ঘণ্টার মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
লোডিং...

এলাকার খবর