শেরপুরে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৩:০৬ পিএম

শেরপুর সদরে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আজ রোববার দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মজনু মিয়া (৫০)। তিনি সদরের ভাতশালা ইউনিয়নের ছফর উদ্দিনের ছেলে এবং একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। 

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মজনু মিয়া মোটরসাইকেলে করে শেরপুর শহর থেকে নিজ বাড়ি ভাতশালার দিকে যাচ্ছিলেন। এ সময় বাঁশতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘শাম্মী ডিলাক্স’ নামের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মজনু মিয়া মারা যান।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে কিছু সময় এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের ভাতিজা শহিদুল ইসলাম বলেন, ‘আমার চাচা কিছুদিন আগে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে এসেছে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে, এখন এই সংসারটা কীভাবে চলবে। আমার চাচাকে অন্যায়ভাবে মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. আব্দুল কাদের বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাদের বাঁধা দেয়। যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, পুলিশ এখনও ঘটনাস্থলে আছে। সেই সঙ্গে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচলে কোনো ভোগান্তি হচ্ছে না। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার...
চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
অনিয়মের সত্যতা মেলায়, ২৪ ঘণ্টার মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
লোডিং...

এলাকার খবর