শেরপুরের ইউনাইটেড হাসপাতাল থেকে শিশু চুরি

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৫:২৬ পিএম

শেরপুর জেলা শহরের বেসরকারি ইউনাইটেড হাসপাতাল থেকে তিনদিন বয়সী কন্যাশিশু চুরি হয়েছে। আজ শনিবার সকালে শিশুটি চুরি হলে তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

চুরি হওয়া নবজাতক শেরপুর জেলা শহরের চাপাতলি মহল্লার ফিরোজ মিয়া ও আবেদা বেগম দম্পত্তির সন্তান।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানায়, শেরপুর জেলা শহরের চাপাতলি মহল্লার ফিরোজ মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী আবেদা বেগম সিজার করার জন্য বটতলার বেসরকারি ক্লিনিক ইউনাইটেড হাসপাতালে গত ২৫ জুন রাত ৮টায় ভর্তি হন। পরে সেখানে সিজারের মাধ্যমে একটি কন্যা শিশুর জন্ম হয়। আজ সকাল ৯টায় এক অজ্ঞাত নারী শিশুটিকে চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে দুপুরে চাপাতলি এলাকা থেকে শতাধিক নারী পুরুষ হাসপাতালে সামনে এসে বিক্ষোভ করে। তারা চুরি হওয়া নবজাতককে ফিরিয়ে দেওয়ার দাবি জানায়।

ঘটনার সত্যতা স্বীকার করে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল ইসলাম বলেন, ‘শিশু চুরির বিষয়টি তদন্ত করে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিশুটিকে উদ্ধারে সবার সহযোগিতা কামনা করছি।’

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূইয়া বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে পুলিশ চুরি হওয়া শিশুটি উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে। এখনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

 

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার...
চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
অনিয়মের সত্যতা মেলায়, ২৪ ঘণ্টার মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
লোডিং...

এলাকার খবর