জামালপুরে সীমান্তে পুশ-ইন সন্দেহে আটক ৭

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১০:৫৩ এএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে পুশ-ইন সন্দেহে সাতজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। এদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পাটমারা গ্রামের মোহাম্মদ বেলায়েত খান (৫৫) ও তাঁর ছেলে মোহাম্মদ ইসলাম (২২); ফরিদপুর জেলার মোকসেদপুর উপজেলার বগাইল গ্রামের তাসলিমা (৫০) ও তাঁর ছেলে কুরবান আলী (২৫); খুলনা জেলার খালিশপুর উপজেলার নূর নগর বিশ্বাসপাড়ার সুমি আক্তার (৩০) ও তাঁর বোন রুমি আক্তার সোহাগী (২০) এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা গ্রামের মায়া বেগম (৩২)।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, আজ ভোরে ধানুয়া কামালপুর ইউনিয়নের ১০৮৩ নম্বর পিলারের কাছে সীমান্ত এলাকায় কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি এই সাতজনকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শকের আহাম্মেদ বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তাদের নাম-ঠিকানা পাওয়া গেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
নোয়াখালীর হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার কারণ জানা গেছে ঘটনার একদিন পর। প্রশাসনের তদন্তে উঠে এসেছে, বিদ্যালয়ের পাশের ধানক্ষেতে স্প্রে করা এসিমিক্স...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর