জামালপুরে হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১২:২৪ এএম

জামালপুরের চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার ৩ নম্বর আসামি মো. রাব্বি ইসলাম ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার একটি দল। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশাল ট্রেন স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাব্বি সরিষাবাড়ী থানার গেন্দারপাড়া গ্রামে মো. সিরাজুল ইসলাম ওরফে জীবনের ছেলে।

পুলিশ জানায়, চলতি বছরের ১৭ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে তারাকান্দি এলাকায় একটি পূর্ব বিরোধকে কেন্দ্র করে বাদী মো. আলামিনের ভাই আতাউর রহমান বিপুলসহ পরিবারের সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় বিবাদীরা। এতে ঘটনাস্থলে একাধিক ব্যক্তি গুরুতর জখম হন। এই ঘটনায় আহত আতাউর রহমান বিপুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পর থেকে মামলার ৩ নম্বর আসামি রাব্বি ইসলাম গা-ঢাকা দিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে রব্বিকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘জামালপুর জেলায় অপরাধীদের কোনো ঠাঁই নেই। বিশেষ করে হত্যার মতো জঘন্য অপরাধের সাথে জড়িত কেউই পার পাবে না। জেলা গোয়েন্দা শাখার এই সাফল্য গোটা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। জেলা পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত।’

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর