জামালপুরে বিএনপির মশাল মিছিল ঘিরে মুহুর্মুহু বিস্ফোরণ

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৯:৩৩ পিএম

জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষণার পর বের করা মশাল মিছিল ঘিরে একাধিক বোমা সাদৃশ বস্তুর বিষ্ফোরণ হয়েছে। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহরে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বকুলতলা থেকে একটি মশাল মিছিল শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।  

এরপর সেখানেই বেশ কয়েকটি বোমা সাদৃশ বস্তু বিষ্ফোরণের শব্দ শোনা যায় এবং সড়কে অগ্নিসংযোগ করা হয়। পরে মিছিলটি আবার সকাল বাজার এলাকায় গিয়ে শেষ হয়। তখনও বোমা সাদৃশ বস্তু বিস্ফোরণ হয়। সব মিলিয়ে অর্ধশত বোমা সাদৃশ বস্তুর বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আট বছর পর আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির উদ্যোগে জামালপুরের বেলটিয়া এলাকায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই সম্মেলন স্থগিতের দাবি জানিয়ে আসছে বিএনপির একটি পক্ষ। 

এসব বিষয়ে জামালপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘‌‌‌‌‌‌‌আমি বিষয়টি শুনেছি এবং খতিয়ে দেখছি। বিএনপির আরেকটি পক্ষ একটি মামলা করতে চেয়েছে। এই ঘটনায় আমরা আইনি ব্যবস্থা নেব।’ 

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা...
সৌদি আরবের রিয়াদ শহরে এক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দুই সহোদর ভাই নিহত হয়েছেন। নিহতরা হচ্ছে ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন। তারা চন্দ্রগঞ্জ ইউনিয়নের...
বন্যায় ৪৩ জেলায় প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সাড়ে ৬২ হাজার হেক্টর জমির আউশ ও আমনের বীজতলা প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে সবজির ক্ষেতও। আর মৎস্য খাতে ক্ষতি প্রায় ৪০০ কোটি...
দেশের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ গ্রামীণ অবকাঠামো...
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেব যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট চ্যানেল গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাকিন হোসেন। 
ফুটবল বিশ্বকাপ ২০২৬ শেষের পথে। ৪৮ দলের এই টুর্নামেন্টে ১০৪ ম্যাচের ১০২টি ইতোমধ্যেই অতিবাহিত হয়েছে। বাকি কেবল ২টি ম্যাচ- ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী। ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন...
২০২৬-২৭ অর্থ বছরে ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সড়ক অবকাঠামোতে বরাদ্দ রাখা হয়েছে সবচেয়ে বেশি, এক হাজার ৩৬৬ কোটি টাকা। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ...
প্রেম ও বিয়ে নিয়ে দীর্ঘদিন নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ১৫ জুলাই গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে বিবাহবন্ধনে...
লোডিং...

এলাকার খবর