শেরপুর সদর উপজেলা বিএনপির ১৪৯ কমিটি বিলুপ্ত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ পিএম

শেরপুর সদর উপজেলা ও শহর বিএনপির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভা থেকে শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়ন ও ১২৬ ওয়ার্ড বিএনপি এবং শেরপুর পৌরসভার ৯ ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। 

গতকাল রোববার বেলা ১১টা থেকে রাত পর্যন্ত পৃথকভাবে শেরপুর জেলা শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টারের হলরুমে দলটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী সদর উপজেলার মেয়াদোত্তীর্ণ ১৪টি ইউনিয়ন ও ১২৬টি ওয়ার্ড বিএনপির মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। অন্যদিকে শহর বিএনপির আহ্বায়ক পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান শেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

এ সময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে নির্বাচনে জয়ী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আগামী দিনের কমিটিতে চাঁদাবাজমুক্ত, দখলদারমুক্ত নেতা-কর্মীদের বেছে নেওয়া হবে। এছাড়াও দলের দুর্দিনে যারা কাজ করেছে এমন ত্যাগী নেতাদের সমন্বয়ে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো গঠন করা হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের কেন্দ্রীয় নেত্রী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। 

অন্যদিকে শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর সভাপতিত্বে ও সদস্যসচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় সদর উপজেলা বিএনপির এবং শহর বিএনপির আহ্বায়ক পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সদস্যসচিব আবু জাফরের সঞ্চালনায় শেরপুর পৌর বিএনপির পৃথক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উভয় সভায় অন্তত অর্ধশতাধিক নেতা বক্তব্য রাখেন। তারা ত্যাগী নেতাদের মূল্যায়ন করার জন্য অনুরোধ করেন।

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার...
চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
অনিয়মের সত্যতা মেলায়, ২৪ ঘণ্টার মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
লোডিং...

এলাকার খবর