জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পিএম

জামালপুরের মেলান্দহ উপজেলায় উশনিতা (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ, তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন গৃহবধূর স্বামী।

আজ শনিবার সকালে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের মধ্যের চর এলাকার স্বামী রবিন মিয়ার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত উশনিতা মাদারগঞ্জ উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নের কানিপাড়া গ্রামের ওয়াজেদ মন্ডলের মেয়ে। ছোটবেলায় মাকে হারানো উশনিতাকে সৎ মা শিল্পী বেগম (৩৪) লালন-পালন করতেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে স্বামী রবিন মিয়া জামালপুর শহরে যান। রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরে এসে ঘরের দরজা বন্ধ পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দেন। এসময় তিনি দেখেন উশনিতা ঝুলন্ত অবস্থায় আছেন। পরে জানালা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ নামিয়ে আনেন। পরদিন সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের শ্বশুর রইচ উদ্দিন (৪৫) ও শাশুড়ি ফিরোজা বেগমকে (৪০) আটক করেছে পুলিশ। তবে স্বামী রবিন মিয়া এখনও পলাতক রয়েছেন।

গৃহবধূর সৎ মা শিল্পী বেগম অভিযোগ করে বলেন, ‘গত বছরের নভেম্বর মাসে উশনিতার বিয়ে হয় রবিন মিয়ার সঙ্গে। বিয়ের পর থেকেই তাকে নির্যাতন করা হতো। রাত তিনটার দিকে আমাকে ফোন দিয়ে বলা হয় আমার মেয়ে ফাঁস দিয়েছে। কিন্তু আমার মেয়ে ফাঁস দিতে পারে না। ওকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। মরদেহে কাপড়-চোপড় ছেঁড়া ছিল। এটা হত্যা, আমরা এর বিচার চাই।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা...
সৌদি আরবের রিয়াদ শহরে এক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দুই সহোদর ভাই নিহত হয়েছেন। নিহতরা হচ্ছে ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন। তারা চন্দ্রগঞ্জ ইউনিয়নের...
বন্যায় ৪৩ জেলায় প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সাড়ে ৬২ হাজার হেক্টর জমির আউশ ও আমনের বীজতলা প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে সবজির ক্ষেতও। আর মৎস্য খাতে ক্ষতি প্রায় ৪০০ কোটি...
দেশের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ গ্রামীণ অবকাঠামো...
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেব যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট চ্যানেল গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাকিন হোসেন। 
ফুটবল বিশ্বকাপ ২০২৬ শেষের পথে। ৪৮ দলের এই টুর্নামেন্টে ১০৪ ম্যাচের ১০২টি ইতোমধ্যেই অতিবাহিত হয়েছে। বাকি কেবল ২টি ম্যাচ- ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী। ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন...
২০২৬-২৭ অর্থ বছরে ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সড়ক অবকাঠামোতে বরাদ্দ রাখা হয়েছে সবচেয়ে বেশি, এক হাজার ৩৬৬ কোটি টাকা। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ...
প্রেম ও বিয়ে নিয়ে দীর্ঘদিন নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ১৫ জুলাই গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে বিবাহবন্ধনে...
লোডিং...

এলাকার খবর