তেল সংকট সমাধানে শেরপুরে নতুন উদ্ভাবন, মোটরসাইকেল চলছে এলপি গ্যাসে

তেল সংকটের মধ্যে শেরপুরে এলপিজিতে মোটরসাইকেল চালানোর নতুন উদ্যোগ। মাত্র ১০০ টাকার গ্যাসে ৮০-৯০ কিমি চলাচল সম্ভব। খরচ কম ও ভোগান্তি কমাতে জনপ্রিয় হচ্ছে এই কনভার্সন পদ্ধতি।

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১২:২৪ পিএম

দেশজুড়ে তেল সংকটের মাঝে মোটরসাইকেলে বিকল্প সমাধান দিচ্ছেন শেরপুরের এক উদ্যোক্তা। দেশি প্রযুক্তিতে মোটরসাইকেলকে এলপিজিতে রূপান্তর করছেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত হাবিব ওয়ার্কশপেই দিন-রাত চলছে মোটরসাইকেলের এলপিজি কনভার্সন। এলপিজিতে মোটরসাইকেল চালানোয় ফিলিং স্টেশনে লাইন ধরে তেল নেওয়ার ভোগান্তি বন্ধের পাশাপাশি খরচও কম, বলছেন চালকেরা।

দেশজুড়ে তেল সংকটে ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলসহ যানবাহনের দীর্ঘ লাইন। এর মাঝে শেরপুরের চালকেরা পেয়েছেন বিকল্প সমাধান। অকটেন-পেট্রোলে চালিত সব মোটরসাইকেল এলপিজিতে রূপান্তর করছে হাবিব মোটরস।

জেলা সদরের আখের মাহমুদ বাজারে চলছে কনভার্সন। টাঙ্গাইলে মেকানিকের কাজ শিখে পরে শেরপুরে মোটর ওয়ার্কশপ চালু করেন হাবিবুর রহমান হাবিব। এলপিজি সিলিন্ডার ও কিট ব্যবহার করে বিশেষ পদ্ধতিতে মোটরসাইকেল কনভার্সন করছেন তিনি। ১০০ টাকার এলপিজিতে বাইক চলছে ৮০ থেকে ৯০ কিলোমিটার। আর গ্যাস ফুরিয়ে গেলে পেট্রোল বা অকটেন দিয়েও চালানো যাচ্ছে আগের মতোই।

প্রকৌশল উদ্যোক্তা হাবিবুর রহমান হাবিব বলেন, চালকেরা অকটেন নিতে দুই থেকে তিন দিন অপেক্ষা করেও ব্যর্থ হচ্ছেন। সমস্যা সমাধানে তাই তারা মোটরসাইকেলে এলপিজি ব্যবহারে ঝুঁকছেন। ওয়ার্কশপে এসে তারা বিশেষ পদ্ধতিতে মোটরসাইকেল কনভার্সন করছেন।

একটি মোটরসাইকেল এলপিজিতে রূপান্তরে খরচ পড়ছে প্রায় ১২ হাজার টাকা। তেল সংকটের মাঝে স্বল্প খরচে বেশি মাইলেজ পেতে এলপিজিতে রূপান্তরে আগ্রহী হচ্ছেন চালকেরা। 

মোটরসাইকেল চালকেরা বলছেন, তিন-চারদিন লাইনে দাঁড়িয়ে থেকে একবার তেল পাওয়া যায়। এভাবে চলা যায় না। প্রতিদিনই কর্মস্থলে পৌঁছাতে হয়, বাহনে তেলও লাগে। সমাধানে তাই অনেকেই মোটরসাইকেল মোটরসাইকেল কনভার্সন করছেন।

এলপিজি করাতে শেরপুর ছাড়াও আশপাশের জেলা থেকে আসছেন বাইকারেরা। তবে রূপান্তরের বিষয়ে সরকারের অনুমোদন নেওয়া এবং নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লাইন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর