শেরপুরে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৫

শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ২০ মে ২০২৬, ১০:৪৪ পিএম

শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন আক্তার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় বুধবার সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান শেরপুর শহরের নবীনগর মহল্লার গৃহবধূ সুজানা বেগম (৩০) ও অজ্ঞাত এক যুবকসহ দুজন। এতে আহত হন আরও পাঁচজন।

দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এছাড়া আরও একজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আরও দুইজন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

নিহত সুজানা বেগমের স্বজনদের অভিযোগ, হাইওয়ে সড়ক দখল করে ধান মাড়াই করার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান জানান, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন আক্তার বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি। ড্রাম ট্রাক আটকসহ পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

লক্ষ্মীপুরে ঘর থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম নামে এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা হয়।
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের তিন সদস্যকে নারায়ণগঞ্জে দাফন করা হয়েছে। বুধবার বাদ জোহর নারায়ণগঞ্জের বায়তুল নাজাত জামে মসজিদে জানাজা শেষে দাপা ইদ্রাকপুর কবরস্থানে তাদের দাফন করা...
মাদারীপুর সদর উপজেলার বাহেরান্দী গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। অন্তত...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের সব কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও...
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন নিয়ে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
দেশের ফ্যাশন ও লাইফস্টাইলভিত্তিক প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে। বাংলাদেশের ফ্যাশন, লাইফস্টাইল ও গণমাধ্যম খাতে সৃজনশীল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারলে...
বছরের ব্যবধানে বৈদেশিক ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি প্রায় ৪০ শতাংশ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের জন্য বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেড়ে ১২৭ কোটি ৩০ লাখ ৩০ হাজার ডলারে দাঁড়িয়েছে।
লোডিং...

এলাকার খবর