নেত্রকোণায় পৃথক স্থানে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নেত্রকোণার পূর্বধলা ও আটপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাহাত হাসান (০৬) ও নাফিস (০৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে পৃথক স্থানে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৩:০৮ পিএম

নেত্রকোণার পূর্বধলা ও আটপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাহাত হাসান (০৬) ও নাফিস (০৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে পৃথক স্থানে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

শনিবার দুপুরে পূর্বধলা উপজেলার কাঁদাপাড়া গ্রামে পানিতে ডুবে শফিকুল ইসলামের ছেলে রাহাতের মৃত্যু হয়। সে ওই গ্রামের শফিকুলের ছেলে। এর আগে সকাল ১১টার দিকে আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামে পুকুরে ডুবে মারা যাওয়া নাফিস গ্রামের রিপন মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বাড়ির আঙিনায় খেলাধুলার সময় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় রাহাত। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণ সে মারা যায়।

অন্যদিকে নাফিস বাড়ির উঠানে খেলা করার একপর্যায়ে পাশের পুকুরের পানিতে পড়ে যায়। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কৌশিক দাস জানান, হাসপাতালে আনার আগেই নাফিস মারা গেছে।

ভোর থেকে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারে লাগানো ছিল বোমা সাদৃশ্য বস্তু। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্টমোড় ও ড. শহীদ...
মানিকগঞ্জে ফাঁকা গুলি ছোড়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ, রুপা ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় স্বর্ণ ব্যবসায়ী, তাঁর ছেলে ও এক প্রতিবেশী আহত হয়েছেন। 
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর ও চাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আজ শনিবার সকাল থেকে এই দুই...
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শাহ আলম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের অদূরে বটতলার জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা হয়।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ শিশুর কারও মৃত্যুই নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে বলে শনাক্ত করা হয়নি। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩। আর...
বর্তমান সরকার দায়িত্বে থাকাকালে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি...
গ্যাস সংকটের কারণে শিল্পকারখানায় যে দুর্ভোগ তৈরি হয়েছে, তা দীর্ঘদিনের উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গ্যাসের সংকট কাটাতে প্রয়োজনীয়...
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দলটির চারজন জ্যেষ্ঠ নেতাকে যুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর