জামালপুরে মানববন্ধনে হামলা, এনসিপির নেতাসহ আহত ৫

জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতা-কর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছেন আয়োজকেরা।

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম

জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতা-কর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছেন আয়োজকেরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

হামলার প্রতিবাদে পরে এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতা-কর্মীরা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আহতদের মধ্যে জাতীয় যুবশক্তির জামালপুর জেলা শাখার আহ্বায়ক আবিদ সৌরভ এবং জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকারের নাম জানা গেছে। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি ও সাধারণ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করছিলেন। এসময় জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা হামলা চালান।

হামলার পর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন এনসিপির নেতা-কর্মীরা। ছবি:ইনডিপেনডেন্টজাতীয় ছাত্রশক্তির জেলা শাখার আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকার বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এ সময় শুভর নেতৃত্বে তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হন। পরে নিরাপত্তার জন্য আমরা পুলিশ সুপারের কার্যালয়ের দিকে আশ্রয় নিই।’

তবে এ অভিযোগের বিষয়ে বাস মালিক বা শ্রমিক ইউনিয়নের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

হামলার পর এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতা-কর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে তারা হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পুলিশি উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড় এলাকায় লোকাল বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে...
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর